admin
প্রকাশিত: 2:54 PM, December 30, 2020
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের মধ্যেও সফলভাবে অনলাইন জুম অ্যাপস্ এর মাধ্যমে পাঠদান চালিয়ে যাওয়া সিলেটের স্বনামধন্য কয়েকটি ইংরেজী মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ অন্যতম। দেশে মার্চ থেকে করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর থেকেই সরকারের নির্দেশনা অনুযায়ী অনলাইনে পাঠদান চালিয়ে যাচ্ছে বিবিআইএস।
শুরুর দিকে প্রযুক্তিগত কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হলেও, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তারা সাফল্যের সাথে অনলাইনে পাঠদান চালিয়ে যেতে সক্ষম হন। শিক্ষার্থীরাও স্বতস্ফুর্তভাবে রুটিন অনুযায়ী সকল ক্লাসে অংশগ্রহণ করেছে।
বিবিআইএস হচ্ছে সিলেটের কম সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি, যা চরম আর্থিক প্রতিকূলতার মধ্যেও শিক্ষক এবং কর্মচারীদের সম্পূর্ণ বেতন ও অন্যান্য সুবিধা পরিশোধ করে যাচ্ছে। সেই সাথে, অনেক শিক্ষার্থী যাদের পরিবার করোনা কালীন আর্থিক সংকটের মুখোমুখি হয়েছিল, তাদের বেতন পরিশোধের ক্ষেত্রেও বিবিআইএস উদার মানসিকতা প্রদর্শন করেছে।
মহামারী কালীন শিক্ষার্থীদের সুবিধার্থে বিবিআইএস এর গৃহীত অন্যান্য পদক্ষেপের মধ্যে অন্যতম একটি পদক্ষেপ হচ্ছে ২০২১ সালে শুরু হতে যাওয়া ন্যাশনাল কারিকুলামে নতুন শিক্ষাবর্ষে ভর্তিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ৪০% ছাড় ঘোষণা করা হয়েছে।
বিবিআইএস এর অধ্যক্ষ (ক্যাডেট কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ) জাহাঙ্গীর আহমদ চৌধুরী বলেন, এই দুর্যোগময় পরিস্থিতিতেও আমাদের পরিশ্রমী শিক্ষকরা সর্বোচ্চ মানের শিক্ষা প্রদানের জন্য স্কুলে অবস্থান করে পাঠদান অব্যাহত রেখেছেন। পাঠদানের পাশাপাশি তারা শিক্ষার্থীদের পরীক্ষাও অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন যে অনলাইনের একঘেয়েমি ক্লাসে শিক্ষার্থীরা যাতে অন্যমনস্ক না হয় সে জন্য শিক্ষকেরা নতুন নতুন কৌশল প্রয়োগ করেছেন। ন্যাশনাল কারিকুলাম ও ব্রিটিশ কারিকুলামে ভর্তির বিষয়ে আগ্রহী অভিভাবকদেরকে স্বাস্থ্যবিধি মেনে বিবিআইএস অফিসে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি ।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ