editor

প্রকাশিত: 3:13 PM, September 21, 2020

মাইকে আপত্তির শাস্তি! বাড়ি ছেড়ে সপরিবার গাড়িতে ঠাঁই কোভিডযোদ্ধার

মাইকে আপত্তির শাস্তি! বাড়ি ছেড়ে সপরিবার গাড়িতে ঠাঁই কোভিডযোদ্ধার

6

ডেস্ক রিপোর্ট :-

6

পেশায় তিনি নার্স। বর্তমানে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত। কিন্তু ওই কোভিডযোদ্ধা নিজের বাড়িতে ঢুকতে পারছেন না। হাসপাতাল চত্বরে গাড়ির ভিতরে দুই নাবালক সন্তান ও স্বামীকে নিয়ে রাত কাটাতে হয়েছে। শেষমেশ সোমবার বিকেলে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে বাচ্চাদেরে রেখে এসেছেন। তাঁর ‘অপরাধ’ বিশ্বকর্মাপুজোর পরের দিন রাতে তিনি পাড়ায় তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করেছিলেন। তার জেরে হুমকি ও হামলার মুখে পড়েন মিঠু দাস নামে ওই কোভিডযোদ্ধা। এর পর থেকে তিনি নিজের বাড়িতে ঢুকতে ভয় পাচ্ছেন। ওই হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের এক নেতার বিরুদ্ধে। ওই নেতা যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন।

মিঠুর বাড়ি সোনারপুর-রাজপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে। এ দিন তিনি জানিয়েছেন, ২০১৪-য় সেখানে জমি কিনে বাড়ি করেন। তাঁর স্বামী আনন্দ দাস ছোটখাটো ব্যবসা করেন। লকডাউনের জেরে তিনি কার্যত বেকার। তাঁর ছেলে অরিন্দম তৃতীয় শ্রেণিতে পড়ে, মেয়ে অমৃতা প্রথম শ্রেণির ছাত্রী। কোভিড পরিস্থিতিতে বাড়তে থাকে মিঠুর কাজের চাপ। হাসপাতাল, সংসার সামলানো সব একসঙ্গে চলতে থাকে। এ দিন মিঠু হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে বলেন, ‘‘এক পড়শির বাড়িতে বিশ্বকর্মাপুজো ছিল গত বৃহস্পতিবার। গোটা দিনই সাউন্ড বক্স চলেছে। শুক্রবারও একই অবস্থা। রাতে মাইক বন্ধ হওয়ার বদলে আওয়াজ আরও বাড়ে। ছেলেমেয়ের পরীক্ষা চলছে। তাই আমরা মাইক বন্ধ করতে বলেছিলাম।” অভিযোগ, এর পরেই তাঁদের বাড়ির সামনে গালিগালাজ করা শুরু হয়।

মিঠুর দাবি, এর পর একপ্রকার বাধ্য হয়েই তিনি নরেন্দ্রপুর থানায় খবর দেন। ওই রাতের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘‘পুলিশ আসে। মাইক বন্ধ করে দেয়। তার পরেই শুরু হয় আসল গন্ডগোল।” অভিযোগ, যাঁর বাড়িতে বিশ্বকর্মাপুজো ছিল, তিনি হাজির হন স্থানীয় তৃণমূল নেতা ও ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রণজিৎ মণ্ডলের কাছে। তিনি এ বার একাধিক লোকজন নিয়ে মিঠুদের বাড়িতে আসেন। মিঠুর কথায়, ‘‘কেন আমি পুলিশকে খবর দিয়েছি, তা জানতে চেয়ে ওই নেতা আমাকে হুমকি দিতে থাকেন।” তার পর কথাবার্তা বলে সে দিনের মতো গন্ডগোল সাময়িক ভাবে মিটে যায়।

কিন্তু পরের দিন অর্থাৎ শনিবার থেকে নানা ভাবে ফের মিঠুদের হুমকি দেওয়া শুরু হয় বলে অভিযোগ। গালিগালাজ করা হতে থাকে। তাঁদের হেনস্থা করতে থাকেন কাউন্সিলরের অনুগামীরা। বিষয়টি সেখানে থামেনি। মিঠুর অভিযোগ, ‘‘রবিবার রাতে ফের ওই নেতার দলবল আমাদের বাড়ির সামনে হাজির হয়। বাড়িতে ইট-পাথর ছোড়া শুরু হয়। কয়েক জন বাড়ির সদর দরজা ভেঙে ঢোকারও চেষ্টা করেন।’’ পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে ফের থানায় ফোন করেন মিঠু। পুলিশ আসে। কিন্তু পুলিশ চলে গেলেই ফের গন্ডগোল হতে পারে, এই আশঙ্কায় রাতের অন্ধকারে গাড়িতে চেপে সপরিবার বাড়ি ছাড়েন মিঠু। তিনি বলেন, ‘‘আমার ভয় ছিল গাড়িতেও হামলা হবে। পুলিশ ঢালাই ব্রিজ পর্যন্ত গাড়ি এসকর্ট করে পৌঁছে দেয়।”

সেখান থেকে সোজা এনআরএস চত্বর। তখন রাত আড়াইটে। রাতভর গাড়িতেই থেকেছেন তাঁরা। সকালে ডিউটি করে বেলা দুটো নাগাদ গাড়িতে ফেরেন তিনি। এ দিন মিঠু বলেন, ‘‘আমার ডিপার্টমেন্টের সবাইকে গোটা ঘটনা জানিয়েছি। তাঁরা আমাকে আগামিকাল ছুটি নিতে বলেছেন। জানি না, এখন আমরা কোথায় যাব। কোনও আত্মীয়ের বাড়িতে বাচ্চাদের রেখে দেব বলেই ঠিক করেছি।” মিঠুর দাবি, সকাল থেকে জল আর বিস্কুট ছাড়া কিছু জোটেনি ছোট্ট অরিন্দম এবং অমৃতার। কোনও আত্মীয়ের বাড়িতে আপাতত সন্তানদের রাখার ব্যাবস্থা করে নরেন্দ্রপুর থানায় গোটা ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ করতে গিয়েছেন তিনি।

সোনারপুর-রাজপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পল্লব দাসের দাবি, তিনি এই ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। সব শুনে তিনি বলেন, ‘‘এ রকম ঘটনা যদি ঘটে থাকে, সত্যিই তা অন্যায়। কাউকে বাড়ি ছাড়া করা যায় না এ ভাবে। আমি খোঁজ নিয়ে দেখছি। থানার সঙ্গেও কথা বলছি।”

4

যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই রনজিৎ মণ্ডলের সঙ্গে এ দিন যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘মাইক বাজানোর কোনও ঘটনাই ঘটেনি। ওখানে একটি বাড়িতে বিশ্বকর্মাপুজো হচ্ছিল বটে, তবে মাইক বাজানো হচ্ছিল বলে আমি জানি না।” তিনি আরও বলেন, ‘‘ওই মহিলার নিজের পরিবারেই অনেক গন্ডগোল রয়েছে। কয়েক মাস আগে ওঁর বাবা-মা থানায় অভিযোগ জানিয়েছিলেন মেয়ের বিরুদ্ধে।” রনজিতের দাবি, ‘‘রবিবার রাতে শুনলাম এলাকার বাসিন্দাদের সঙ্গে গন্ডগোল হচ্ছে। তখন আমি গিয়েছিলাম। দু’পক্ষকে শান্ত করে ফিরে আসি। ওঁর স্বামী তো ফোনে নরেন্দ্রপুরের আইসি-র সঙ্গে কথাও বলতে চাইছিলেন না। এর পর আমি চলে আসি।”

5

8

Sharing is caring!

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

5 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

4 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

8 স্টাফ রিপোর্টার: 8 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 7 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

6 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)

1
5