editor
প্রকাশিত: 11:07 PM, November 3, 2022
ডিএসএস ডেস্ক:: বাসের লাগেজ বক্সে বস্তার ওপরে লেখা ছিল মাছ। কিন্তু ভেতর থেকে ২৩ কেজি ওজনের বিরল প্রজাতির চিত্রা কচ্ছপ উদ্ধার হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে সাভারের জুলমত নামের ব্যক্তিকে এই বস্তা পাঠানো হচ্ছিল। কচ্ছপটির বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকালে রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরকে কচ্ছপটি হস্তান্তর করেন নাটোর গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের ওসি আবু সাদাত বলেন, বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদে নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় বাসে তল্লাশি চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় ওই কচ্ছপটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকালে কচ্ছপটি রাজশাহীর বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরকে হস্তান্তর করা হয়।
রাজশাহী বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার হওয়া কচ্ছপটি বিপন্ন তালিকাভুক্ত। সাধারণত গঙ্গা নদীসহ কিছু নদী আর ভাসমান উদ্ভিদযুক্ত এলাকায় ওই কচ্ছপের বাস। ওই কচ্ছপ চারশ’ বছর পর্যন্ত বাঁচতে পারে।
ডিএসএস/৩ নভেম্বর/পিভি
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।