editor

প্রকাশিত: 8:44 PM, November 3, 2020

মাদকমুক্ত পরিবার যত বাড়বে, ততই জোরদার হবে মাদকমুক্ত চা-বাগান :পুলিশ সুপার

মাদকমুক্ত পরিবার যত বাড়বে, ততই জোরদার হবে মাদকমুক্ত চা-বাগান :পুলিশ সুপার

জেলার চুনারুঘাট আমু চা-বাগানে মাদক মুক্ত পরিবারের সন্ধ্যানে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। তিনি বলেন, আমার স্বপন বাস্তবায়ন করতে চাই, মাদক মুক্ত চা- বাগান চাই এতে চা-বাগানের সচেতনদের সহযোগীতা কামনা করে পুলিশ সুপার শ্রমিকদের উদ্যেশ্যে বলেন, মাদক পাচার ও সেবন বন্ধ করতে শ্রমিকদের মাঝে আরও সচেতনতার প্রয়োজন । এক সময় বাগানের লোকজন খুবই অসচেতন ছিল। এখন সবাই সেচতন ঘরে ঘরে শিক্ষিত, প্রায় ঘরে ডাক্তার, পুলিশ, র‍্যাব, বিজিবি আছে।এর মুল কারণ মাদক সেবন নেই।

তিনি মাদকের কুফল আর সুফল ব্যাখ্যা দিতে গিয়ে বলেন গেল বছর চা-বাগানের ৩ জন ছেলে মেয়ে পুলিশে আমার মাধ্যমে নিয়োগ হয়েছে। তারা খুবই মেধাবী তাদের মেধার ভিত্তিতে যোগ্যতায় চাকুরী পেয়েছে। তাদেরকে জিজ্ঞেস করিলে তারা জানায় নেপথ্য কাহিনি মাদক সেবন করিনাই। আপনাদের মাঝে যে পরিবারগুলো মাদকমুক্ত থাকবে তাদের সন্তানরা সুস্বাস্থ্য ও মেধাবী হবে। আর সুস্থ ও মেধাবী সন্তান বড় হয়ে একদিন সরকারি-বেসরকারি চাকুরিসহ বিভিন্ন উচ্চপদস্থ পদে যোগদান করে আপনাদের মুখ উজ্জ্বল করবে। তিনি আরও বলেন, মাদক যে গ্রহন করে তার ঘরে তার বউ থাকবেনা, পরিবারে অশান্তি বিরাজ করবে শান্তি থাকবেনা। যারা মাদক সেবন করে তাদের চেহারা দেখেলেই চেনা যায়।

মাদকমুক্ত দেশ বিনির্মাণে চা-বাগানকে মাদক মুক্ত করতে চাই। চা-শ্রমিকদের মাঝে মাদকমুক্ত পরিবার যত বাড়বে ততই জোরদার হবে মাদকমুক্ত চা-বাগান গড়ার আন্দোলন। মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকালে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা বাগানে চুনারুঘাট থানা আয়োজিত মাদক বিরোধী সচেতনতামূলক বিট সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লা বিপিএম পিপিএম উপরোক্ত কথাগুলো বলেন। মূলত তিনি চা-বাগান শ্রমিকদেরকে মাদক থেকে দূরে রাখতেই এই উদ্বুদ্ধকরণ কর্মসূচী হাতে নিয়েছেন। পর্যায়ক্রমে ২৪টি বাগানে এরকম কর্মসূচি করা হবে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো: আলী আশরাফ এর সভাপতিত্বে ও ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, আমু চা বাগানের ব্যবস্থাপক জহিরুল ইসলাম, বিট অফিসার এসআই এআই সম্রাট, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ। উল্লেখ্য, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লা বিপিএম পিপিএম জেলার ২৪টি চা বাগানকে মাদকমুক্ত করতে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন। এরই ধারাবাহিকতায় আমু চা বাগানের মাদকমুক্ত ২১টি পরিবারের ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট, ও শতাধিক ছাত্রছাত্রীদেরকে খাতা-কলমসহ বিভিন্ন পুরস্কার তুলে দিয়ে মাদকমুক্ত পরিবার গড়ে তোলার ব্যাপারে উদ্বুদ্ধ করেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের