editor
প্রকাশিত: 10:10 AM, August 27, 2024
ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি। কর্মজীবনের শুরুতে মডেল ছাড়াও তিনি বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন। তিনি মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী পরীমণি একটি পোস্ট করেছেন। যেখানে পরিশ্রমের যেমন বিকল্প হয় না ঠিক স্বপ্নবাজ মানুষ ছাড়া জগতে বড় কিছু গড়ে তোলা সম্ভব হয় না বলে জানিয়েছেন।

পরীমণি পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, মানুষের উদ্দেশ্য সৎ থাকলে সেখানে সফলতা আসবেই। আমি এ ও বিশ্বাস করি অলসদের নিয়ে ভালো কিছু শুরু করতে নেই।’
শেষে এ অভিনেত্রীর ভাষ্য, ‘পরিশ্রমের যেমন বিকল্প হয় না ঠিক স্বপ্নবাজ মানুষ ছাড়া জগতে বড় কিছু গড়ে তোলা সম্ভব হয় না। যেদিন আমি-আমি/ আমার-আমার ছেড়ে আমাদের বলতে শিখবো ঠিক সেদিনই সব ভালোর শুরু হবে এই ছবিটা যেন আমাদের হয় প্লিজ!’
সেই পোস্টের কমেন্ট বক্সে ফাহিম নামে একজন লিখেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে সবাইকে ভালোবাসার এ বন্ধন অটুট থাকুক আজীবন পরী মণি আপু। তুরান নামে আরেকজন লিখেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আমাদের উদ্দেশ্য সৎ, নিশ্চয়ই সাফল্য আসবে ইনশাআল্লাহ।
পরীমণি সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, নারী ও নবনীতা তোমার জন্য এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এরমধ্যে জাকারিয়া শৌখিন রচিত নারী ও নবনীতা তোমার জন্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন।এ নাটকে আমিন খান, পপি তার সহশিল্পী ছিলেন। প্রথম অভিনীত নাটকেই তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে অভিনয় করেন।
মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হৈ চৈ ফেলে দিয়েছিলেন পরীমণি। ছবি মুক্তির আগেই মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি। শাহ আলম মন্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন তার অভিনীত প্রথম চলচ্চিত্র। কিন্তু তিনি আলোচনায় আসেন নজরুল ইসলাম খানের রানা প্লাজা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে।
সিলেট নগরীর শিবগঞ্জ ফরহাদ খাঁ পুলস্থ গ্রীনহিল স্টেট কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার
দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে মতবিনিময়
যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্যোগে নবগঠিত (আংশিক) কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে শহীদ হন ৭ জন। সিলেটের মধ্যে সবচেয়ে উত্তাল ছিল এই উপজেলা। বিপ্লবোত্তর বাংলাদেশ থেকে আওয়ামী
সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটির দায়িত্ব পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় শীর্ষ ও পদপ্রত্যাশী নেতারা।
রোগী সেবার নামে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতাল যেন দিন দিন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ভুল চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের চরম
সিলেটের বিশ্বনাথে প্রবীণ বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ৮০ বছর বয়সী আরিফুন নেছার ক্রয়কৃত ১৭০ শতক বসতবাড়ি ও কৃষি জমি জোরপূর্বক