editor
প্রকাশিত: 4:12 PM, October 30, 2020
অনলাইন ডেস্ক
করোনা ভাইরাস সংক্রমণ আসন্ন শীতে বাড়তে পারে এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় মাস্ক ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবা নেয়া যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। ওই সিদ্ধান্ত নির্দেশনা আকারে সব মন্ত্রণালয় ও মাঠ প্রশাসনে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি এ নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়/বিভাগের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবিলায় মাস্ক পরিধান নিশ্চিত করা, চিকিৎসা কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকল ক্ষেত্রে পুনর্ব্যবহারযোগ্য কাপড়ের মাস্ক পরিধান করা, মাস্ক পরিধান বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা/প্রতিষ্ঠানের সামনে দৃশ্যমান স্থানে ‘মাস্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ/নো মাস্ক নো এন্ট্রি’ অথবা ‘মাস্ক পরিধান করুন, সেবা নিন/ওয়্যার মাস্ক গেট সার্ভিস’ বিষয়ে ব্যানারে স্থাপন করতে হবে। কোভিড-১৯ প্রতিরোধে জারি করা পরিপত্রগুলোর নির্দেশনা বান্তবায়ন নিশ্চিত করতে হবে। এছাড়া বাজার, শপিং মলসহ সামাজিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বলা হয় নির্দেশনায়।
সর্বত্র মাস্ক ব্যবহারের নির্দেশনা সরকারের তরফে আগেই দেয়া হয়েছিল।
3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
5 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
2 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
5 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
1 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি