editor
প্রকাশিত: 11:05 AM, September 27, 2020
প্রায় দেড় বছর প্রেমের পর স্যাম বম্বকে বিয়ে করেন ভারতের বিতর্কিত মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। কিন্তু কয়েকদিনের মধ্যে স্বামীর সঙ্গে তার বৈরিতা তৈরি হয়। ইতোমধ্যে স্যামের বিরুদ্ধে সরাসরি শারীরিক নিগ্রহের অভিযোগ এনেছেন এই অভিনেত্রী। পুনম জানান, শুরু থেকেই অত্যাচার করতেন স্যাম। বিয়ে করলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এমনটা ভেবেই সেপ্টেম্বরের ১১ তারিখ বিয়ে করেছিলেন পুনম। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয় গোয়ায় মধুচন্দ্রিমায় যাওয়ার পর। ২৩ সেপ্টেম্বর রাতে অত্যাচার চরমে পৌঁছায়।
পুনমের দাবি, তিনি পুলিশকে ডাকেননি। হোটেলের ঘর থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে কর্মীরাই গোয়া পুলিশকে খবর দিয়েছিলেন। স্যাম নাকি নৃশংসভাবে তাকে মারধর করছিলেন। পুনমের মুখের একপাশ ফুলে গিয়েছিল। পরে মেডিক্যাল পরীক্ষার পর পুনম জানতে পারেন স্যামের মারের চোটে তার ব্রেন হেমারেজ হয়ে গিয়েছে। আপাতত ঠিক আছেন বলেই জানিয়েছেন পুনম। কিন্তু তিনি এই স্বল্প সময়ের বিবাহিত জীবন থেকে মুক্তি চান। গুঞ্জন শোনা যাচ্ছে, অর্থ এবং সম্পত্তির লোভে পুনম স্যাম বম্বেকে বিয়ে করেছেন। এমন খবরে ব্যথিত পুনম। জানান, তিনি নন বরং স্যাম তার ভিডিও বেচে রোজগার করেন। এখন নাকি পুনমের কাছে অভিযোগ ফিরিয়ে নেওয়ার জন্য কান্নাকাটিও করছেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট ও মানি এক্সচেঞ্জ বিল্ডিং এলাকায় এক শ্রেণির সক্রিয় দালাল চক্রের অপতৎপরতা চরম রূপ ধারণ করেছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ঘিরে মিথানল আমদানি, সীমান্তকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পাথর ডাম্পিং এবং কথিত সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা
সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা এবং গোলাপগঞ্জ-গোবিন্দগঞ্জ সীমানাঘেঁষা সুরমা নদী থেকে ড্রেজার ও বলগেট বসিয়ে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিন-রাত প্রকাশ্যে