admin
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন থেকে নানা অনিয়ম দুর্নীতির কারনে আলোচনায় ছিলো সিলেটের মা ও শিশু হাসপাতাল। মা ও শিশুর জন্য বিশেষায়িত এ হাসপাতালটির বিরুদ্ধে একাধিক সময়ের নানা অনিয়ম ও রোগীকে জিম্মি করে টাকা আদায় করার বিষয়টি সিলেটবাসীর কাছে পরিচিত খবর। কিন্তু এবার মিলল ভয়ংকর এক তথ্য।
হাসপাতালটি সেবার নামে বরং মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি তৈরি করছে। এমনকি মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মত কাজ করে যাচ্ছে বলে জানা গেছে। তাই এ হাসপাতালকে ৬ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
আজ দুপুরে সোবহানীঘাটস্থ সিলেট মা ও শিশু হাসপাতালে পরিচালিত এ অভিযানের নেতৃত্বদেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।
অভিযান শেষে তিনি বলেন, হাসপাতালের দুইটি অপারেশন কক্ষেই নোংরা পরিবেশ। কর্মচারীদের নোংরা কাপড়, খাতা-বালিশ রাখা এমনকি তারা এখানে ঘুমাতেন, আইসিউতে সার্বক্ষণিক একজন বিশেষজ্ঞ ডাক্তার থাকার কথা থাকলেও তারা ডিপ্লোমাধারীকে দিয়ে আইসিউ পরিচালনা করে আসছেন। এমনকি তাদের ল্যাবে যে পদ্ধতিতে নমুনা পরীক্ষা করা হয় সে পদ্ধতির আপডেট করা হয়নি। এতে ভুল ফলাফল আসার সম্ভাবনাই বেশি। সব মিলে এখানে মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করার মতো পরিবেশ, যা মানুষের মৃত্যুর ঝুঁকি বাড়ায়। তাই হাসপাতালকে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
S/H-(Sultana-3)
3 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
8 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
6 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
8 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
5 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
4 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
1 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬