editor

প্রকাশিত: 8:01 PM, August 13, 2026

মেধাভিত্তিক সমাজ গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: ড. এনামুল হক চৌধুরী

গোলাপগঞ্জে আলহাজ্ব এম এ হারিছ স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

মেধাভিত্তিক সমাজ গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: ড. এনামুল হক চৌধুরী

2

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, মেধাভিত্তিক সমাজ গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রবাসী ভাইদের এমন শিক্ষানুরাগী উদ্যোগ আমাদের গ্রামগঞ্জের কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত ও প্রতিযোগিতামূলক করবে। আলহাজ্ব এম এ হারিছের স্মৃতি ধরে রাখতে শিক্ষাখাতে এই অবদান সত্যিই প্রশংসনীয়।

1

তিনি বলেন, শিক্ষাই হচ্ছে সবার সম্বল, প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেটে সব চেয়ে বেশি শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা। আপনারা তাকে জিজ্ঞাসা করুন আপনার সব চেয়ে ফেভারিট ডিপার্টমেন্ট কোনটি তিনি বলবেন শিক্ষা, দ্বিতীয়বার যদি জিজ্ঞেস করেন বলবেন শিক্ষা। তৃতীয় বার জিজ্ঞেস করেন আপনি কোন ডিপার্টমেন্টকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চান তিনি বলবেন শিক্ষা।

তিনি আরোও বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। তাদেরকে সৎ, আদর্শবান ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকা পালন করতে হবে। শিক্ষায় বিনিয়োগই হচ্ছে জাতির জন্য শ্রেষ্ঠ বিনিয়োগ। এলাকার শিক্ষার মানোন্নয়নে প্রবাসীদের এই ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। মেধা মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৩টায় গোলাপগঞ্জ উপজেলার নালিউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলহাজ্ব এম এ হারিছ স্মৃতি ৫ম শ্রেণির (দশম) প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আলহাজ্ব এম এ হারিছ স্মৃতির প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী নোমান উদ্দিন হারিছ, কুতুব উদ্দিন, নিজাম উদ্দিন, আয়শা মাহমুদ, সাজনা বেগমের পৃষ্ঠপোষকতায় আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় স্থান পাওয়া মোট ৩২৫ জন পরীক্ষার্থীর মধ্য থেকে ৪০ জন শিক্ষার্থীকে এ মেধাবৃত্তি প্রদান করা হয়।

নালিউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: তারেক জলিল এর সভাপতিত্বে ও মেধাবৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিব জয়নাল আবেদীন এবং সদস্য সচিব মিফতাহ উদ্দিন এর যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম। স্বাগত বক্তব্য রাখেন নালিউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।

8

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর স্বদেশ চন্দ্র পাল, পরীক্ষা নিয়ন্ত্রক ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জুবায়ের আহমদ, হাজী জছির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিন, খাটকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাথ বন্ধু দাশ, যুবদল নেতা এস এ রিপন, বিশিষ্ট মুরব্বি কবির উদ্দিন, ব্রিটিশ আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল আজমত আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট মুরব্বি আব্দুল মতিন, বিশিষ্ট মুরব্বি এম এ মুহিত, সিলেট জেলা যুবদলের যুগ্ম্ন সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী লিটন আহমদ, ব্রিটিশ আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা আব্দুল মালিক লাল মিয়া, ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম, প্রধান শিক্ষক সনৎ চন্দ্র দাশ, প্রধান শিক্ষক খছরু মিয়া, প্রধান শিক্ষক শামছুদ্দিন, প্রধান শিক্ষক আবিদুল হেসেন চৌধুরী, প্রধান শিক্ষক মিহির রঞ্জন দাস, সরকারি মোহাম্মদ চৌধুরী স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক আজির উদ্দন, হানিফ আহমদ, এসএমসির সদস্য আফরুজ আলী, হাসান আহমদ লিটন, নুরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, মাইজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিফতাহ উদ্দিন, জামাল উদ্দিন, ফয়েজ আহমদ প্রমূখ।

8

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন ৫ম শ্রেণির শিক্ষার্থী ফাইনুর হক।

7

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

8 শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য

মেধাভিত্তিক সমাজ গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: ড. এনামুল হক চৌধুরী

মেধাভিত্তিক সমাজ গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: ড. এনামুল হক চৌধুরী

7 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, মেধাভিত্তিক সমাজ গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ

সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান

সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান

2 মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মো: আনোয়ার হোসেন চৌধুরী-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা এবং নবযোগদানকৃত চেয়ারম্যান

সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তানভীর কারাগারে

সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তানভীর কারাগারে

8 সিলেটে ইউকে স্কিলড ওয়ার্কার ভিসা দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় পিবিআইয়ের তদন্তে আসামিদের বিরুদ্ধে

ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমার জীবন দিয়ে হলেও কাজ করে যাব: আব্দুর রহমান রিপন

ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমার জীবন দিয়ে হলেও কাজ করে যাব: আব্দুর রহমান রিপন

2 বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সিলেট জেলা শাখার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবনির্বাচিত

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাতে হবে: প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাতে হবে: প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী

2 বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও উদ্ভাবনী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে স্কলার্সহোম মেজরটিলা কলেজে

ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন

ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন

2 সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাত্রাতিরিক্ত ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায়

মিফতাহ সিদ্দিকীকে সিসিক কাউন্সিলর পদপ্রার্থী শেখ মো. কবির আহমদের অভিনন্দন

মিফতাহ সিদ্দিকীকে সিসিক কাউন্সিলর পদপ্রার্থী শেখ মো. কবির আহমদের অভিনন্দন

2 সিলেট ওয়াসা’র নবনিযুক্ত চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট

1
2