editor
প্রকাশিত: 1:57 PM, December 24, 2020
অনলাইন ডেস্ক:
যুক্তরাজ্যে করোনাভাইরাস ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন চেয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা।
দেশটির মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) কাছে এ আবেদন করা হয়েছে বলে বুধবার স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন।
২ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা ব্যবহারের অনুমোদন দেয়।
৮ ডিসেম্বর দেশটিতে এ টিকার প্রয়োগ শুরু হলে পরে যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ এ টিকা অনুমোদন দিয়ে তার প্রয়োগ শুরু করেছে।দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়, এমএইচআরএ ২৮ বা ২৯ ডিসেম্বর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিতে পারে।যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ফাইজার-বায়োএনটেকের তুলনায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা সংরক্ষণ, পরিবহন ও প্রদান অনেক বেশি সহজ হবে।যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও মার্কিন প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকাটির পরীক্ষায় ৯০ শতাংশের বেশি কার্যকারিতার খবর পাওয়া গেছে। বিভিন্ন দেশে উৎপাদিত ভ্যাকসিনের ছয়টির মধ্যে অক্সফোর্ড উদ্ভাবিত ভ্যাকসিনের দাম সবচেয়ে কম। ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি প্রতি ডোজ ভ্যাকসিনের সম্ভাব্য দাম দুই দশমিক ২০ ডলার।
S/H-(Rabbi-4)
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট