editor

প্রকাশিত: 1:09 PM, December 13, 2020

যুক্তরাষ্ট্রে করোনার টিকা দেয়া শুরু সোমবার

যুক্তরাষ্ট্রে করোনার টিকা দেয়া শুরু সোমবার

অনলাইন ডেস্ক

 যুক্তরাষ্ট্রে সোমবার থেকে শুরু হচ্ছে করোনার টিকা দেয়া। দেশটির বিশেষজ্ঞরা মার্কিন প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করা কোভিড-১৯ ভ্যাকসিন জরুরিভিত্তিতে অনুমোদন দেয়ার পর এ পদক্ষেপ নেয়া হচ্ছে।
এ লক্ষ্যে সব অঙ্গরাজ্যে প্রথম দফায় ৩০ কোটি ডোজ টিকা পাঠানো হচ্ছে। টিকা সরবরাহে নিযুক্ত কর্মকর্তা জেন গুসটেভ পেরনা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।ফাইজারের এ করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর প্রমাণ হওয়ার পর যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) জরুরিভিত্তিতে দেশটিতে অনুমোদন দেয়া হয়।এমন সময় যুক্তরাষ্ট্রে করোনার টিকাটির অনুমোদন দেয়া হয়, যখন করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা সব রেকর্ড ছাড়িয়ে গেছে। শনিবার যুক্তরাষ্ট্রে সর্বোচ্চসংখ্যক ৩ হাজার ৩০৯ জন করোনার রোগী মারা গেছেন।মার্কিন বিশেষজ্ঞরা বৃহস্পতিবার ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিন জরুরি অনুমোদন প্রদানের পক্ষে সমর্থন দিয়েছেন।ফলে গণটিকাদানের পদক্ষেপের ক্ষেত্রে যুক্তরাজ্যের পর আমেরিকার পথ সুগম হয়েছে। এমন একসময় এ ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয়া হলো, যখন বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন হাজারেরও অধিক মানুষ প্রাণ হারাল এবং এতে দেশটির মোট মৃত্যু সংখ্যা তিন লাখের মাইলফলকের দিকে এগিয়ে চলছে।এদিকে উত্তর গোলার্ধের দেশগুলোতে শীতকালে মহামারীর সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রিটেন এ সপ্তাহে প্রথম পশ্চিমা দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে।কানাডা, বাহরাইন ও সৌদি আরবও এ ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে।ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো সাগ্রহে ভ্যাকসিনগুলোর সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। এ ব্যাপারে ইউরোপিয়ান ব্লকের নিজস্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, দুই সপ্তাহ ধরে সাইবার আক্রমণ হওয়া সত্ত্বেও এগুলো অনুমোদনের পথে রয়েছে।ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এএফডিএ) আয়োজিত সভায় স্বাধীন বিশেষজ্ঞরা ১৬ বছর বয়সের ঊর্ধ্বে মানুষের স্বাস্থ্য রক্ষায় দুই ডোজ ভ্যাকসিন প্রদানের জরুরি অনুমোদনের পক্ষে ১৭ ভোট, বিপক্ষে ৪ ভোট দেন। এ ব্যাপারে একজন ভোটদানে বিরত থাকেন।এ ক্ষেত্রে ভোটাভুটির বাধ্যবাধকতা না থাকলেও সোমবার থেকে আনুষ্ঠানিক জরুরি ব্যবহার অনুমোদন (ইইউএ) আশা করা হচ্ছে।

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট