editor
প্রকাশিত: 1:50 PM, December 8, 2020
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পদে অবসরপ্রাপ্ত জেনারেল লিওড অস্টিনকে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এই পদে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে নিয়োগ পেলেন অস্টিন। এ জেনারেলই বারাক ওবামার শাসনামলে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। খবর রয়টার্সের।জানা গেছে, বাইডেন প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রীর পদে দৌড়ে এগিয়ে ছিলেন মিশেল ফ্লুরনি, যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তবে বাইডেন অস্টিনকে বেছে নেয়ায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রতিরক্ষামন্ত্রী হওয়া হলো না ফ্লুরনির।ওবামা প্রশাসনের কেন্দ্রীয় কমান্ডের প্রধান হিসেবে সাত বছর দায়িত্ব পালন করেছেন অস্টিন। তবে তার নিয়োগ নিয়ে কিছু বিতর্ক হতে পারে। কারণ কিছু কোম্পানির বোর্ডে আছেন অস্টিন। এর মধ্যে রয়েছে অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান রাইথন টেকনোলজি। অবসরপ্রাপ্ত মেরিন জেনারেলের পর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। এর আগে ট্রাম্প প্রশাসন জেমস ম্যাট্টিসকে প্রতিরক্ষামন্ত্রী করেছিল।এ নিয়োগের মধ্য দিয়ে বাইডেন প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হলো অস্টিনকে। অস্টিনকে পেন্টাগনের দায়িত্বও সামলাতে হবে। এ দায়িত্বে বাইডেন সঠিক মানুষকে বাছাই করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। অস্টিনের দক্ষতা ও অতীতে সফলভাবে দায়িত্ব পালনের কারণেই এমনটি মনে করছেন তারা।৩ নভেম্বরের নির্বাচনে বাইডেন ৩০৬ ইলেকটোরাল ভোট পেয়ে ট্রাম্পকে হারান। ট্রাম্প পান ২৩৪ ভোট। রিপাবলিকানরা এই ফল প্রত্যাখ্যান করে আন্দোলন করছেন। ট্রাম্পের প্রচার শিবিরের ভোট কারচুপির মামলাগুলো খারিজ হয়ে গেছে। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে বাইডেনের।
S/H-(Ripa-5)
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা