editor
প্রকাশিত: 2:27 PM, December 21, 2020
অনলাইন ডেস্ক
এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর ফল মেনে না নিয়ে এখনো না ধরনের কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে গত শুক্রবার হোয়াইট হাউসে বৈঠক ডেকেছিলেন ট্রাম্প।সেই বৈঠকে আলোচনার সময় নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার স্বার্থে সামরিক আইন জারি করা এবং নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে তদন্তের কথা বলা হয়। আর এজন্য সিডনি পাওয়েলকে স্পেশাল কাউন্সেল নিয়োগ দেওয়ার কথা উঠতেই ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা বিতর্কে জড়িয়ে পড়েন।আইনজীবী সিডনি পাওয়েল ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দেন- এবারের প্রেসিডেন্ট নির্বাচনের ফল মেনে না নিয়ে ট্রাম্প যে লড়াই চালিয়ে যাচ্ছেন, তা সফল করার জন্য তিনি যেন সামরিক আইন জারি করেন।ট্রাম্পের উপদেষ্টাদের অনেকেই সেই পরামর্শ মেনে না নিয়ে বিরোধিতা করেছেন। মার্কিন বেশ কয়েকটি গণমাধ্যমে এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ হয়েছে।তবে এক টুইট বার্তায় সামরিক আইন জারি করার বিষয়টি নিয়ে আলোচনার সংবাদ পুরোটাই ভিত্তিহীন হিসেবে প্রত্যাখ্যান করেছে ডোনাল্ড ট্রাম্প। গতকাল রবিবারই এ ব্যাপারে নিজের অবস্থান জানিয়ে দেন তিনি।সিএনএন অবশ্য দুজন কর্মকর্তার বরাত দিয়ে গত শুক্রবার এ ব্যাপারে আলোচনা হওয়ার তথ্য জানায়। যদিও সামরিক আইন জারির আলোচনায় ট্রাম্পের সম্মতি ছিল কিনা, সে ব্যাপারে নিশ্চিতভাবে কোনো তথ্য জানা যায়নি।
S/H-(Rabbi-4)
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট