admin

প্রকাশিত: 3:12 PM, December 24, 2020

যুক্তরাষ্ট্রে ১০ দিনে ১০ লাখের বেশি মানুষকে টিকা

যুক্তরাষ্ট্রে ১০ দিনে ১০ লাখের বেশি মানুষকে টিকা

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি মানুষ এরই মধ্যে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার প্রথম ডোজ নিয়েছেন। দেশটির ইতিহাসে বৃহত্তম টিকাদান কর্মসূচির এ এক মাইলফলক। তবে এই সময়ের মধ্যে যে গতিতে মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য ছিল, সেটি পূরণ হয়নি বলে স্বীকার করেছেন সরকারি কর্মকর্তারা। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রে শীতে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। এই ভাইরাসের সংক্রমণে এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ। এ বছর দেশটিতে যেসব রোগে বেশি মানুষ মারা গেছেন, সেগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে যাওয়ার পথে রয়েছে করোনা।‘অপারেশন ওয়ার স্পিডের’ প্রধান উপদেষ্টা মোনসেফ স্লাউয়ি বলেছেন, চলতি মাসে দুই কোটি মানুষকে টিকা দেওয়ার যে লক্ষ্যমাত্রা রয়েছে, সেটি সম্ভবত পূরণ করা সম্ভব হবে না। কেননা, নানা কারণেই বিলম্ব ঘটছে। তবে আগামী মার্চের মধ্যে ১০ কোটি মানুষকে ও পরবর্তী তিন মাসে আরও ১০ কোটি মানুষকে টিকা দেওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদী তিনি।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে গত ১৪ ডিসেম্বর এ দেশের ইতিহাসের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ পর্যন্ত ১০ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। এটি একটি ঐতিহাসিক মাইলফলক। তবে আমরা স্বীকার করছি, আমাদের সামনের পথ চ্যালেঞ্জের।’ তিনি আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ টিকার সরবরাহ সীমিত। আসছে সপ্তাহ ও মাসগুলোয় এ সরবরাহ বাড়বে।

গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের প্রায় ৩০ লাখ টিকা আনা হয়েছে। এ সপ্তাহে ফাইজারের আরও ২০ লাখ ও মডার্নার ৬০ লাখ ডোজ টিকা পাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের।কোভিড-১৯ টিকা কর্মসূচি মসৃণ গতিতে চালিয়ে নেওয়া গেলে আগামী গ্রীষ্মের আগে দেশের বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য অর্জন সম্ভব হতে পারে।অ্যান্থনি ফাউসি, যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞযুক্তরাষ্ট্রে টিকা ব্যবস্থাপনার কাজে নিয়োজিত কর্মসূচি ‘অপারেশন ওয়ার স্পিডের’ প্রধান উপদেষ্টা মোনসেফ স্লাউয়ি বলেছেন, চলতি মাসে দুই কোটি মানুষকে টিকা দেওয়ার যে লক্ষ্যমাত্রা রয়েছে, সেটি সম্ভবত পূরণ করা সম্ভব হবে না। কেননা, নানা কারণেই বিলম্ব ঘটছে। তবে আগামী মার্চের মধ্যে ১০ কোটি মানুষকে ও পরবর্তী তিন মাসে আরও ১০ কোটি মানুষকে টিকা দেওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদী তিনি।

অবশ্য এত অল্প সময়ে এতসংখ্যক মানুষকে টিকা দেওয়ার এ আশাবাদ কতটুকু ফলপ্রসূ হবে, সে ব্যাপারে অনেক বিশেষজ্ঞই সন্দিহান। তাঁরা বলছেন, এ উদ্যোগের সাফল্যের জন্য সমান্তরালভাবে প্রয়োজন হবে নানা স্তরের পরীক্ষা-নিরীক্ষা, ব্যাপকভাবে টিকা উৎপাদন,এসব ডোজ নিরাপদ ও কার্যকর কি না, তা প্রমাণ করা ইত্যাদি।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, কোভিড-১৯ টিকা কর্মসূচি মসৃণ গতিতে চালিয়ে নেওয়া গেলে আগামী গ্রীষ্মের আগে দেশের বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য অর্জন সম্ভব হতে পারে।গতকাল বুধবার এক সাক্ষাৎকারে ফাউসি বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী জুন বা জুলাই নাগাদ যুক্তরাষ্ট্রবাসী স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তিনি বলেন, নার্সিংহোমে থাকা ব্যক্তি, স্বাস্থ্যসেবাকর্মী, জনগুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত কর্মী, বয়স্ক ব্যক্তি ও উচ্চ ঝুঁকিতে থাকা লোকজনকে আগামী মার্চ বা এপ্রিলের প্রথমভাগের মধ্যেই টিকা দেওয়া দরকার।

 

S/H-(Sultana-3)

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট