editor
প্রকাশিত: 2:44 PM, October 1, 2020
দৈনিক সিলেটের সময়:-
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অফিসের পরিদর্শক দল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ) ডা. সুলতানা রাজিয়ার নেতৃত্বে পরিদর্শক দলের অন্যান্য সদস্যরা হলেন, সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের সহকারী পরিচালক ডা. মো. আনিসুর রহমান, ওসমানী মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুল কাদির, প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. অজয় রায় চৌধুরী, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শামীম আহমেদ, বিভাগীয় স্বাস্থ্য অফিসের মেডিকেল অফিসার ডা. জুমানা জলিল।
পরিদর্শক দল অত্র প্রতিষ্ঠানে পৌছলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন এর নেতৃত্বে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ.কে.এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. তারেক আজাদ সহ প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ও চিকিৎসকবৃন্দ তাদেরকে স্বাগত জানান।
পরে পরিদর্শক দল কলেজের কনফারেন্স রুমে আয়োজিত ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন। পরিদর্শক দল কলেজ ও হাসপাতালের অবকাঠামোগত সুযোগ সুবিধাসহ বিভিন্ন বিভাগে অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি, রোগীদের উপস্থিতির হার, সর্বোপরী চিকিৎসা সেবার বিদ্যমান সুযোগ সুবিধা এবং কলেজের শিক্ষার পারিপার্শ্বিক অবস্থা ও সুষ্ঠ পরিবেশ দেখে ভূয়সী প্রশংসা করেন।
1 স্টাফ রিপোর্টার: সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে মোড় নিয়েছে। সরকারি দলের প্রভাবশালী নেতাদের মদদ ও রাজনৈতিক পৃষ্ঠপোয়কতায় অপরাধী
3 স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও (রাধাকোনা) এলাকায় একটি বসতবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের অভয়ারণ্য
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ চক্ষু হাসপাতালের অভ্যন্তরে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। হাসপাতাল পরিচালনা কমিটি না থাকার সুযোগে সিন্ডিকেট তৈরির
4 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত নামলেই যেন খুলে যায় চোরাচালানের ‘অবারিত দুয়ার’—এমন অভিযোগ স্থানীয়দের। তাদের ভাষ্য, দিনের আলো
8 স্টাফ রিপোর্টার সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ২ নম্বর ও ৪ নম্বর দোকানগৃহে নির্বিঘ্নে
2 সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিতে এসে জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আলাউদ্দীনের হাতে পর্তুগাল প্রবাসী যুবক
3 পরিবেশ সুরক্ষা ও সুফলা প্রাঙ্গণ গড়ে তোলার লক্ষ্যে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট
5 সিলেট নগর ভবনে পানির দাবিতে কলস, বালতি নিয়ে যাওয়ার ঘটনায় থানায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ১৪নং ওয়ার্ড