editor

প্রকাশিত: 11:30 AM, June 24, 2026

রাষ্ট্রপতির ‘ভাগনে’ পরিচয়ে এখনো দাপট ঠিকাদার মিঠামইনের হাবিব

রাষ্ট্রপতির ‘ভাগনে’ পরিচয়ে এখনো দাপট ঠিকাদার মিঠামইনের হাবিব

6

সাবেক রাষ্ট্রপতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হামিদের ‘ভাগনে’ পরিচয়ে প্রভাব খাটিয়ে এখনও বিভিন্ন কোম্পানীর কাছ থেকে রাস্তার বালু ভরাটের কাজ বাগিয়ে নিচ্ছেন কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার চাঁদপুর গ্রামের মো. নূর হোসেনের ছেলে হাবিবুর রহমান নামে এক ঠিকাদার।

3

গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও তার এই প্রভাব বিস্তার ও কাজ চালিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় বিএনপিপন্থি ঠিকাদারদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর আবদুল হামিদের পরিচয় ব্যবহার করে হাবিবুর রহমান কিশোরগঞ্জ জেলার ইটনা-মিঠামইন মহাসড়কসহ সুনামগঞ্জের বিভিন্ন বড় বড় কাজ হাতিয়ে নেন। বর্তমানে সরকার পরিবর্তনের পরও বিভিন্ন বড় কোম্পানীর মালিক ও মহাব্যবস্থাপকদের (জিএম) নানা কৌশলে ম্যানেজ করে ছোট-বড় সব কাজ নিজের নিয়ন্ত্রণে রাখছেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ঠিকাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর আবদুল হামিদের পরিচয় দিয়ে হাবিব কাজ করেছে, বর্তমানেও করছে। আমরা দীর্ঘদিন কোনো কাজ করতে পারি নাই। হাবিব এখন ছোট ছোট কাজগুলোও ছাড় দিচ্ছে না, কৌশল খাটানোসহ বিভিন্ন কোম্পানীর জিএমদের মোটা অঙ্কের টাকা ও উপহার সামগ্রী দিয়ে ম্যানেজ করে সব হাতিয়ে নিচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, হাবিবুর রহমান যেকোনো এলাকায় কাজের সুবাদে গিয়ে সেখানকার প্রভাবশালী ব্যক্তিদের নানা কৌশলে হাত করেন এবং অবৈধ পন্থায় কাজ হাসিল করেন। বর্তমানে হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার বদলপুর ও সদর ইউনিয়নের বেড়াকোণ কুশিয়ারা নদীসহ সুনামগঞ্জের বিভিন্ন স্থান থেকে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নদী থেকে বালু উত্তোলন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিগত সময়ে তিনি আওয়ামী লীগের অন্যতম অর্থ জোগানদাতা ছিলেন এবং দলীয় নেতাকর্মীসহ বড় বড় অনুষ্ঠানে মোটা অঙ্কের টাকা দিয়ে সহযোগিতা করতেন বলে অভিযোগ রয়েছে।

আওয়ামী লীগ আমলে রাষ্ট্রপতির ভাগনে পরিচয় দেওয়া হাবিব বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নতুন কৌশল নিয়েছেন বলে জানা গেছে। এখন তিনি জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জের এমপি জি কে গউছ এবং ডা. সাখাওয়াত হাসান জীবন এমপির আত্মীয় পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। ফলে স্থানীয় সচেতন মহলে প্রশ্ন উঠেছে, বিগত আমলের এত প্রভাবশালী ব্যক্তি বর্তমান পরিস্থিতিতেও কীভাবে বহাল তবিয়তে কাজ পেয়ে যাচ্ছেন।

6

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেন, এই নামে আমি কাউকে চিনি না। সে যদি আমার পরিচয় দিয়ে বেড়ায়, তবে তাকে পুলিশে দিন।

3

অনুরূপ বক্তব্য দিয়েছেন ডা. সাখাওয়াত হাসান জীবন, এমপি। তিনি বলেন, “আমি এই নামে কাউকে চিনি না এবং এই নামে কারো সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।

এদিকে বিএনপি আমলে আওয়ামী লীগ আমলের ঠিকাদার কীভাবে কাজ পাচ্ছেন এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা চেষ্টা করছি আমাদের যেসব ঠিকাদার দীর্ঘদিন ফ্যাসিস্টদের কারণে কাজ করতে পারেননি, তাঁদের সহযোগিতা করতে। আর এই (হাবিবের) বিষয়টি আমার জানা নেই, আমি তদন্ত করে দেখছি।

8

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

4 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

5 স্টাফ রিপোর্টার: 3 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

6 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

3 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 7 শুক্রবার (২১

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

5 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

4 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
4