editor
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০
নিজস্ব প্রতিবেদক
ধর্ম অবমাননার অপবাদে লালমনিরহাটে পুড়িয়ে মানুষ হত্যা এবং কুমিল্লার মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ীঘরে হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সারা দেশের ন্যায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে সিলেটের প্রগতিশীল সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদের সভাপতি এনায়েত হাসান মানিকের সভাপতিত্বে এবং ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক নাবিল এইচের পরিচালনায় বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ধর্মী অবমাননার অপবাদে নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা আবারও প্রমাণ করে আমরা প্রাগৈতিহাসিক যুগে চলে যাচ্ছি। যেখানে আমাদের চিন্তা চেতনা ও সমৃদ্ধি হওয়ার কথা, ঠিক সেখানে আমার আমাদের চিন্তা মননশীলতা ও সমৃদ্ধির দিক থেকে প্রাচীন যুগের পিছে হাটছি। এটা মানবতার চরম লজ্জাজনক ঘটনা।
বক্তারা ধর্মীয় সকল অপশক্তিকে প্রতিহত করার আহবান জানান। পাশাপাশি মানুষের মুক্তমতের স্বাধীনতা ও ন্যায় বিচার পাওয়া নিশ্চিতের দাবি Rনান।
মঙ্গলবার বিকেল ৪টায় সিলেট শহিদমিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উদীচী সিলেটের সহসভাপতি রতন দেব, শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার আহবায়ক মখলেছুর রহমান, বিজ্ঞান আন্দোলন মঞ্চ সিলেট জেলার সমন্বয়ক প্রণব জ্যুতি পাল, ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, ছাত্র ইউনিয়ন সিলেট মহানগরের সহ-সাধারণ সম্পাদক মনীষা ওয়াহিদ, ছাত্র ফ্রন্ট মহানগরের আহবায়ক সঞ্জয় শর্মা।
এছাড়াও অন্যান্য সংগঠন ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, বাসদ মার্কসবাদী সিলেট জেলার আহবায়ক উজ্জ্বল রায়, ওয়ার্কাস পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক ইন্দ্রাণী সেন শম্পা, উদীচী সিলেট জেলার সহসভাপতি ডা. অভিজিৎ দাশ জয়, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, বাসদ মার্কসবাদী সিলেট জেলার সদস্য রেজাউর রহমান রানা, যুব ইউনিয়ন নেতা স›দ্বীপ দেব, ছাত্র ইউনিয়ন সিলেট মহানগরের সভাপতি বিশাল দেব প্রমুখ।
বক্তরা লালমনিরহাটে ধর্ম অবমাননার অপবাদে বর্বরোচিতভাবে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যায় জড়িতদের দ্রæত গ্রেফতার করে দ্রæত ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পাশাপাশি কুমিল্লার মুরাদনগরে সামাজিক পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের মাধ্যমে কয়েকদিন পরে এরকম অনাকাঙ্খিত ঘটনা যাতে না ঘটে তার নজির স্থাপন করতে হবে।
2 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
8 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
4 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
1 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
3 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
8 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
7 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
8 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন)