editor

প্রকাশিত: 9:17 AM, September 27, 2020

লালাবাজার-চন্ডিপুল সড়ক অংশে প্রস্তাবিত ভূমি হুকুম দখলের আওতামুক্ত করার দাবী

লালাবাজার-চন্ডিপুল সড়ক অংশে প্রস্তাবিত ভূমি হুকুম দখলের আওতামুক্ত করার দাবী

দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেট-ঢাকা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের লালাবাজার-চন্ডিপুল ১৫০ফুট প্রস্থ ৭ কিঃমিঃ সড়ক অংশে প্রস্তাবিত ভূমি হুকুম দখলের আওতামুক্ত করার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে তেতলী এলাকাবাসীর পক্ষ থেকে দক্ষিণ সুরমা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।
তেতলী এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ আলম জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে সারা দেশের ন্যায় সিলেটেও বিভিন্ন উন্নয়ণমূলক কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। তারই অন্যতম একটি প্রকল্প ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নতি করার পরিকল্পনা বাস্তবায়নে তৎপরতা শুরু হয়েছে।
সিলেট নগরীর ব্যাপক যানজট ও ক্ষয়ক্ষতি বিবেচনায় সিলেট সিটি কর্পোরেশনের আওতাভুক্ত ও শহরতলীর দক্ষিণ সুরমা উপজেলাধীন লালাবাজার-চন্ডিপুল-কদমতলী-পারাইরচক সড়ক অংশের পরিবর্তে মহাসড়কের লালাবাজার-পারাইরচক সিলেট শহর বাইপাস সড়ক নির্মাণ পরিকল্পনা সরকার ইতিমধ্যে গ্রহণ করেছে এবং তা একনেকে অনুমোদন করা হয়েছে। মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পধীন এই মহাসড়কের আওতাভুক্ত সিলেট শহরতলীর লালাবাজার-চন্ডিপুল সড়ক অংশে এক পার্শ্ব হতে নতুন ভাবে ভূমি হুকুম দখলের প্রক্রিয়া চলছে। লালাবাজার-চন্ডিপুল ৭ কিঃমিঃ সড়ক অংশের পার্শ্ববর্তী বসতবাড়ী, দোকানপাট, মসজিদ, কবরস্থান প্রস্তাবিত হুকুম দখলের আওতামুক্ত করা হয়েছে। লালাবাজার-চন্ডিপুল সড়ক অংশের কিছু অংশ বর্তমান সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন এবং কিছু অংশ প্রস্তাবিত সিলেট সিটি কর্পোরেশনের আওতাভুক্ত।
উল্লেখ্য, সরকার ১৯৯৯-২০০০সনে ঢাকা-সিলেট মহাসড়ক রক্ষণাবেক্ষন ও পূণর্বাসন প্রকল্পের অধীনে লালাবাজার-চন্ডিপুল সড়ক অংশের উভয় পার্শ্ব হতে ভূমি হুকুম দখল করে। যে জায়গাগুলো তখন মহাসড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতামুক্ত রাখতে প্রকৌশলী জেলা প্রশাসককে সুপারিশ করেন, সেই সুপারিশের পরিপেক্ষিতে জেলা প্রশাসক সুপারিশকৃত ভুমি হুকুম দখলের আওতা বর্হিভুত রাখেন। এই সমস্ত ভূমির উপর নির্মিত স্থাপনার কোনো মূল্য বা ক্ষতিপুরণ পরিশোধ করা হয়নি। বর্তমানে সড়ক বিভাগ তাদের সুপারিশকৃত বিষয়ের পরিপন্থি এইসব ভূমি সমূহ নকশা হতে বাদ দেয়া হয়নি। বিগত ২৩ সেপ্টেম্বর ২০১৯ইং প্রধানমন্ত্রী মহাসড়ক নির্মাণে যে নির্দেশনা দিয়েছিলেন তা ঢাকা-সিলেট মহাসড়ক কাজ করার কাজ করার ক্ষেত্রে সর্ম্পূন্ন পরিপন্থি। এতে ভবিষতে মারাত্বক জটিলতার সৃষ্টি হতে পারে। তাই এই সম্স্থ ভূমি নকশা হতে বাদ দেওয়ার জন্য সংবাদ সম্মেলনে দাবী জানানো হয়। অথচ বর্তমানে সড়কের ঔই অংশে প্রস্থে নুন্যতম ১৫০ফুট বিদ্যমান রয়েছে।
সংবাদ সম্মেলনে, ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়কের লালাবাজার-পারাইরচক সিলেট শহর বাইপাস সড়ক নির্মাণ সরকারের পরিকল্পনায় থাকা স্বত্বেও ইতিপূর্বে ভুমি হুকুম দখলের ক্ষতিগ্রস্থ জনসাধারণকে পুণরায় বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান হারানো থেকে উক্ত লালাবাজার চন্ডিপুল সড়ক অংশে প্রস্তাবিত ভুমি হুকুম দখলের আওতাভুক্ত করতে সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করা হয়।
সিলেট শহরতলীর লালাবাজার-চন্ডিপুল ১৫০ফুট প্রস্থ ৭কিঃমিঃ সড়ক অংশে প্রস্তাবিত ভূমি হুকুম দখলের আওতামুক্ত করা প্রসঙ্গে ইতিমধ্যে বৃহত্তর তেতলী এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, ভুমিমন্ত্রী, সিলেট-১ আসনের সংসদ সদস্য, পররাষ্ট্র মন্ত্রী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও সিলেটের জেলা প্রশাসক বরাবরে পৃথক পৃথক আবেদন প্রেরণ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি

আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালাল চক্রের দৌরাত্ম্য

আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালাল চক্রের দৌরাত্ম্য

সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট ও মানি এক্সচেঞ্জ বিল্ডিং এলাকায় এক শ্রেণির সক্রিয় দালাল চক্রের অপতৎপরতা চরম রূপ ধারণ করেছে।

তামাবিলে অধরা জালাল উদ্দিন

তামাবিলে অধরা জালাল উদ্দিন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ঘিরে মিথানল আমদানি, সীমান্তকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পাথর ডাম্পিং এবং কথিত সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা

কুশিয়ারা ও সুরমায় অবাধে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন

কুশিয়ারা ও সুরমায় অবাধে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন

সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা এবং গোলাপগঞ্জ-গোবিন্দগঞ্জ সীমানাঘেঁষা সুরমা নদী থেকে ড্রেজার ও বলগেট বসিয়ে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিন-রাত প্রকাশ্যে