editor

প্রকাশিত: 9:08 AM, September 3, 2020

লোভাছড়ার শ্রমিক, ব্যবসায়ী ও পরিবহন মালিকদের বাঁচাতে অচিরেই খুলে দেয়ার দাবী

লোভাছড়ার শ্রমিক, ব্যবসায়ী ও পরিবহন মালিকদের বাঁচাতে অচিরেই খুলে দেয়ার দাবী

নিজস্ব প্রতিবেদক ::
দীর্ঘদিন থেকে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারী বন্ধ রয়েছে। এই কোয়ারীতে লক্ষ লক্ষ শ্রমিক ও পাথর ব্যবসায়ীরা সরাসরি জড়িত। সিলেটের কোয়ারিগুলো এখন খাখা করছে। নেই শ্রমিক, নেই ব্যবসায়ী, নেই পরিবহনসহ নানা। সংশ্লিষ্ট যানবাহনগুলো। এ সকল ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে ঋণ নিয়ে যে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছিল আজ তা ধ্বংস হতে চলেছে। ব্যবসায়ী, শ্রমিক ও গাড়ি সহ বিভিন্ন পরিবহনের মালিকরা ঋণের দায়ে পথে বসতে শুরু করেছে। অনেকে আবার দেনার দায়ে পালিয়ে বেড়াচ্ছেন। নব প্রতিষ্ঠিত শিল্পটি পরিবেশের দোহাই দিয়ে নিশ্চিহ্ন করে ফেলার পাঁয়তারা চলছে। এই অঞ্চলের লক্ষ লক্ষ শ্রমিক ব্যবসায়ী ও পরিবহন মালিকদের বাঁচাতে অচিরেই খুলে দিয়ে মানুষের রুটি রোজির ব্যবস্থা করা এখন সময়ের দাবী। এই জনগোষ্ঠীকে বাঁচানো সরকারের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
এসব বিষয় জেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেটের সকল পাথর কোয়ারী পরিদর্শন করতে শুক্রবার তিনদিনের সফরে তিনি সিলেট আসেন। শনিবার জাফলং ও ভোলাগঞ্জ পাথর কোয়ারী পরিদর্শন করে গত রোববার কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী সরেজমিনে পরিদর্শনে আসেন সচিব কামাল হোসেন। সকাল সাড়ে ১০টার দিকে লোভারমুখ সুরমা নদীর ঘাট থেকে নৌকা নিয়ে সচিব কামাল হোসেন লোভাছড়া পাথর কোয়ারী এলাকা ঘুরে ঘুরে দেখেন।
এ সময় সচিব কামাল হোসেনকে অভ্যর্থনা জানান লোভাছড়া পাথর কোয়ারীর ব্যবসায়ী ও শ্রমিকরা। পাশাপাশি হাজারো পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা লোভাছড়া কোয়ারী খুলে দেয়াসহ কোয়ারীতে আটকেপড়া পাথর উচ্চ আদালতের অনুমতি সাপেক্ষে পরিবহনের সুযোগ করে দেয়ার জন্য সচিবের দৃষ্টি আকর্ষণ করে বিক্ষোভ করেন।
প্রায় ১ ঘন্টা কোয়ারী এলাকায় সচিব কামাল হোসেন অবস্থানকালে পাথর ব্যবসায়ীরা তাঁর সাথে কথা বলার চেষ্টা করলেও তিনি কোন কথা বলেননি। নৌপথে লোভাছড়া কোয়ারী এলাকা পরিদর্শনকালে পাথর কোয়ারী সচলসহ আটকে পড়া শত কোটি টাকার পাথর পরিবহনের সুযোগ করে দিতে ব্যবসায়ী ও শ্রমিকরা শতাধিক নৌকায় ব্যানার ফেস্টুন প্রদর্শন করে বিভিন্ন ধরণের স্লোগান দিয়ে সচিবের দৃষ্টি আকর্ষণসহ তাঁর সাথে কথা বলার চেষ্টা করেন। কিন্তু পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের সরব উপস্থিতি দেখে সবিচ কামাল হোসেন একপ্রকার বিব্রত হয়ে সেখানে তাদের সাথে কোন কথা বলেননি।
তবে গণমাধ্যম কর্মীরা সচিবের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি সংক্ষেপে বলেন, সিলেটের কোম্পানীগঞ্জ, জাফলং এবং লোভাছড়া পাথর কোয়ারী তিনি পরিদর্শন করে সবকিছু দেখেছেন। সার্বিক বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। কিন্তু কোয়ারী খুলে দেয়া বা পাথর পরিবহনের সুযোগ দেয়া হবে কি না এ নিয়ে তিনি কোন মন্তব্য করেননি।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান (এনডিসি), জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সরকারী কর্মকর্তাবৃন্দ।
এদিকে লোভা কোয়ারী পরিদর্শনকালে সচিব কামাল হোসেনকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র লুৎফুর রহমান বলেন, লোভাছড়া পাথর কোয়ারী হচ্ছে দেশের প্রাচীনতম একটি পাথর কোয়ারী, লাখো শ্রমিকের কর্মসংস্থানের একমাত্র মাধ্যম এ কোয়ারি। তিনি কোয়ারীর কার্যক্রম সচল ও গত শুকনো মৌসুমে কোয়ারী থেকে উত্তোলনকৃত পাথর যাতে করে ব্যবসায়ীরা পরিবহন করতে পারেন এজন্য সচিব মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন। তখন সচিব কামাল হোসেন এ বিষয়ে সার্কিট হাউসে আওয়ামী লীগ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে কথা বলে যেটা ভালো হয় সেটার সুব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।
কোয়ারি পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৪টায় সিলেট সার্কিট হাউসে ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে কথা বলেন সচিব কামাল হোসেন। সাক্ষাৎকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, পাথর ব্যবসায়ী নাজিম উদ্দিন, তমিজ উদ্দিন, মদরিছ আলী ও রিটকারী পাথর ব্যবসায়ীদের আইনজীবি এড. মঈনুল হক বুলবুল কোয়ারীতে আটকে পড়া পাথর পরিবহনের অনুমতি রয়েছে সংক্রান্তে কাগজপত্র ও রিট মামলার কপি উপস্থাপন করেন এবং পাথর পরিবহনের সুযোগ করে দেয়ার জন্য সচিব কামাল হোসেনের সুদৃষ্টি কামনা করেন।
এ সময় তিনি লোভাছড়া পাথর ব্যবসায়ীদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেট অঞ্চলের পাথর কোয়ারীগুলো সচল করা যায় কি না এবং কি অবস্থায় সেটা দেখার জন্য আমি এখানে এসেছি। আপনাদের কথা শুনলাম কিভাবে বিষয়টি সমাধান করা যায় এ নিয়ে সরকারের উচ্চ মহলে কথা বলবো। ব্যবসায়ী প্রতিনিধি দল এতে সন্তোষ্ট প্রকাশ করে বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিব কামাল হোসেন আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন এতে আমরা খুশি হয়েছি। আশা করি এক সপ্তাহের মধ্যে আমরা পাথর পরিবহন করতে পারব।’

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে