admin
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
আরমিন সুলতানা
আর মাত্র একদিন পর মহান বিজয় দিবস। বাঙালী জাতির সূর্য সন্তানদের আত্মত্যাগে আমারা পেয়েছি এই স্বাধীনতা। তাই তাদের শ্রদ্ধা জানাতে প্রতিবারের মতো এবারও মিলন মেলায় পরিণত হবে শহীদ মিনার। এ উপলক্ষ্যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারকে প্রস্তুত করতে সিলেট সিটি করপোরেশন নিজেদের লোক দিয়ে ধোয়ে-মুছে পরিস্কার করেছে লাখো প্রাণের এই মিলনকেন্দ্রকে।
দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে ত্রিশ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে এদেশের স্বাধীনতা। তাই প্রতি বছর বিজয় দিবস, স্বাধীনতা দিবস আসলে বাঙালীরা নতুন প্রত্যয়ে জেগে উঠে। শহীদদের স্মরণে ফুল নিয়ে লাখো মানুষের ঢল নামে শহীদ মিনারে। এদিকে আগামী ১৬ই ডিসেম্বরে স্বাস্থ্য বিধি মেনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন সিলেটের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
গতকাল সোমবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল থেকে চলছে ধোয়া মোছার কাজ। শহীদ মিনারের আশেপাশের দেয়ালে পোস্টার, ব্যানার, ফেস্টুন সরিয়ে নিচ্ছেন পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত কর্মীরা। এছাড়াও শহীদ মিনারের আশেপাশে ও ভিতরে জমে থাকা ময়লা আর্বজনা পরিস্কার করা হচ্ছে। শহীদ মিনার এলাকায় নিরাপত্তা জোরদার করতে কয়েক জন পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
সিলেট সিটি কর্পোরেশনের সূত্রে জানায়, প্রতি বছরের মতো এবারও আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি। শহীদবেদীসহ আশপাশের রাস্তাগুলো পরিস্কার করা হবে। নতুন রঙ করা হবে শহীদ মিনারের চারপাশে । রাতের জন্য আলোকসজ্জাকরা হবে। মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহীদ মিনার এলাকায় পরিচ্ছন্নাতার জন্য পরিচ্ছন্নতাকর্মী কাজ করেছে।
বিজয় দিবসকে ঘিরে তার ফুলের ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। প্রতি বছর বিভিন্ন উৎসবে ফুলের ব্যবসা জমে উঠে। আর মহান বিজয় দিবসে একটু বেশি বিক্রয় হয়। বিভিন্ন সাইজের ফুলের তোড়া তৈরীর অডার পেয়েছি। বিজয় দিবসকে সামনে রেখে জমে উঠেছে পতাকা বিক্রিও। প্রতিবছর স্বাধীনতা দিবস, বিজয় দিবস আসলে পতাকা বিক্রয়ে আমাদের ব্যস্ত সময় কাটে। যার যার পছন্দ অনুযায়ী ছোট-বড় পতাকা কিনে নেন। তিনি জানান, ১০টাকা হতে ১০০ টাকা দামে বিক্রি করি বিভিন্ন সাইজের পতাকা।
8 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
2 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
3 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
8 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
6 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
5 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
8 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার