admin

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০

শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মিছিল

শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মিছিল

3

ঢাকার মোগলটুলিতে অবস্থিত মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদল। নগরীর আম্বরখানা থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা পয়েন্ট এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যানের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ও যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট মহানগর আহ্বায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও জেলা বিএনপির সদস্য আব্দুল আহাদ খান জামাল।
মিছিল সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আলী আনসার, দেলোয়ার হোসেন চৌধুরী, আকবর আলী খান, আহসান মাহবুব, আব্দুল হান্নান, জাবেদ হাসান জীবন, শহীদ হোসেন সাবু, ছালেক আহমদ, আলতাফ হোসেন টিটু, খন্দকার মনিরুজ্জামান, শেখ আব্দুল মনাফ, শাওন আহমদ ইমরান, আবুল কালাম সাহেদ, জাহেদ আহমদ, মাকসুদ আলম, সাইফুল আলম কোরেশী, নুরুল ইসলাম রুহুল, জাহাঙ্গীর মিয়া, তোফায়েল আহমদ তুহিন, মনির হোসেন, রাসেল খান, রিপন চৌধুরী, আজিজ খান সজিব, কামাল আহমদ, ফারুক আহমদ, তারাব আলী লিটন, জুয়েল তালুকদার, দেলোয়ার হোসেন, হাবিব আহমদ হৃদয় সায়েম আহমদ রনি, মোশাহিদ আহমদ, আছলাম মিয়া, নুরেশ আহমদ, শাহীন আহমদ, পলাশ গাজী, মো. জসিম, হাসান আহমদ, শরীফ আহমদ, খুর্শেদ গাজী, জাহাঙ্গীর আহমদ, তারেক মনোয়ার, আশিকুর রহমান আশিক, এস কে কবির, মাছুম আহমদ, হুমায়ুন মিয়া, মোস্তাক আহমদ, বাবুল, রাসেল, কাইয়ুম, সুমন, এনাম হোসেন রাজ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ফরহাদ চৌধুরী শামীম বলেন, বর্তমান সরকার ঘৃণ্য প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী। এজন্য ২০০৬ সালে পুরাণ ঢাকার শিক্ষার আলো প্রসারের জন্য স্থাপিত মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে যে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা ও ইতিহাস বিকৃতির কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলা হয়েছে। কিন্তু যারা এই অপকর্ম করেছে তারা হয়তো জানে না বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে যে জিয়ার নাম লেখা আছে সেটা চাইলেই তারা মুছতে পারবে না। বরং সময়ের ব্যবধানে তারাই ইতিহাস থেকে মুছে যাবে। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

1 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

2 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

6 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

3 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

8 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

1 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

1
5