admin
প্রকাশিত: 7:27 PM, January 5, 2021
সিলেটের শিবগঞ্জে সন্ত্রাসীদের হামলায় শ্রমিক নেতা আব্দুল মালিক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত শ্রমিক নেতা সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর সদস্য।
গত ৩ জানুয়ারি সন্ধ্যা ৭টায় শিবগঞ্জ লামাপাড়ায় স্থানীয় সন্ত্রাসী আব্দুর রহিম শ্রমিক নেতা আব্দুল মালিকের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অনিহা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহিম ৫/৭জন সন্ত্রাসীকে সাথে নিয়ে শিবগঞ্জ লামাপাড়াস্থ আব্দুল মালিকের ভাড়াটিয়া গ্যারেজে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে চলে যায়। হামলায় আহত আব্দুল মালিকের চিৎকার শুনে স্থানীয় পথচারীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। তাদের ধারালো অস্ত্রের আঘাতে শ্রমিক নেতা আব্দুল মালিকের পায়ের উরুতে প্রায় ২৫টি সেলাই দেয়া হয় এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। এব্যাপারে শাহপরান থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সন্ত্রাসী হামলায় আহত শ্রমিক নেতা আব্দুল মালিককে দেখতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে যান সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিলেট শহর রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন আনাই। তারা আহত শ্রমিক নেতার পাশে কিছু সময় কাটান এবং তার চিকিৎসার খোজ খবর নেন। এ সময় শ্রমিক নেতৃবৃন্দ সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অনতিবিলম্বে সন্ত্রাসী আব্দুর রহিম সহ হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। বিজ্ঞপ্তি
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ