admin
প্রকাশিত: 3:16 PM, December 12, 2020
নিজস্ব প্রতিবেদক
শীতের শুরুতেই সিলেটে বাড়তে শুরু করেছে করোনার দাপট। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। আইসিইউতে রোগীর চাপ বেশি। এ কারণে বাড়ছে আতঙ্কও। পাশাপাশি দ্বিতীয় দফা করোনার ওয়েব মোকাবেলায় প্রস্তুতি নেয়া হচ্ছে। সরকারের তরফ থেকে আরও একটি আইসিইউ ইউনিট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সিলেটে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজারের কাছাকাছি। এখন পর্যন্ত মারা গেছেন ২৫০ জন।
গত এক সপ্তাহের ব্যবধানে সিলেটে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। অথচ এর আগের এক সপ্তাহে মারা যান মাত্র একজন। ফলে সিলেটে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।
শীত যত বাড়বে করোনার মাত্রা সিলেটে আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ সময় সুস্থও হয়েছেন ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী। নতুন শনাক্তদের মধ্যে ৪৪ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া হবিগঞ্জ জেলায় ১ জন এবং মৌলভীবাজার জেলায় ৩ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৯৭২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮ হাজার ৭১৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৮৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৯২৩ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৫২ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা যাওয়া ২৫০ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৮৭ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন। সিলেট বিভাগে এ পর্যন্ত ১৩ হাজার ৭৬৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৩৪ জন, সুনামগঞ্জের ২ হাজার ৪২৯ জন, হবিগঞ্জের ১ হাজার ৫৭৯ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৭২৩ জন। করোনাভাইরাসে আক্রান্ত ৪৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪৪ জন এবং হবিগঞ্জের হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৪৮ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৪৮ জন।
সিলেটে করোনা চিকিৎসায় নিয়োজিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, এ হাসপাতালে গত এক সপ্তাহে ক্রিটিক্যাল রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতালে ১৬টি আইসিইউ বেড রয়েছে। এর মধ্যে ১৪টিতেই রোগী ভর্তি থাকে সব সময়। সব মিলিয়ে শুক্রবার বিকাল পর্যন্ত তার হাসপাতালে ৪০ জনের মতো করোনা আক্রান্ত রোগী ভর্তি ছিলেন বলে জানান তিনি। সিলেটে প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবুও মানুষ মানছে না স্বাস্থ্যবিধি।
ইতোমধ্যে দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। অভিযান চালিয়ে মাস্ক পরা নিশ্চিত করা যাচ্ছে না। জেলা প্রশাসনের তরফ থেকে গত কয়েক দিন সিলেট নগরী ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা জানান, মাস্ক পরা নিশ্চিত করতে তারা সক্রিয় রয়েছেন। যারা আইন মানছে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে করোনা মোকাবেলায় সিলেটে চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত করা হচ্ছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল বলেন, এখনও আমরা আতঙ্কিত নই। আমাদের পর্যাপ্ত সাপোর্ট রয়েছে। শামসুদ্দিন হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করা হয়েছে। সুতরাং প্রস্তুতির কোনো কমতি নেই। সিলেটে অ্যান্টিজেন টেস্টও চালু করা হয়েছে।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়