editor
প্রকাশিত: 2:35 PM, December 12, 2020
অনলাইন ডেস্ক:
ইরান মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করছে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বরাবর অভিযোগ করে আসলেও এবার তার উল্টোটা বলছে রাশিয়া।তেলআবিবে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতলি ভিক্টরোভ জেরুজালেম পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান নয়– মধ্যপ্রাচ্যকে আসলে অশান্ত করছে ইসরাইল।জাতিসংঘের প্রস্তাবনা না মেনে একের পর এক ফিলিস্তিনি ভূমি জবরদখল করে ইসরাইলই মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্ট করছে।এখানে ইরানের কোনো কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্ট করছে না। আনাতলি ভিক্টরোভ গত মঙ্গলবার ইসরাইলি দৈনিকটিকে দেয়া সাক্ষাৎকারে আরও বলেন, তেলআবিব জাতিসংঘের প্রস্তাব না মানায় ইসরাইল-আরব ও ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বের সমাধান হচ্ছে না।ইরানের বিরুদ্ধে ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং লেবাবনের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে পৃষ্ঠপোষকতার দীর্ঘদিনের অভিযোগ যুক্তরাষ্ট্র ও তার মধ্যপ্রচ্যের ঘনিষ্ঠ মিত্র ইসরাইলের।দেশ দুটির দাবি, মধ্যপ্রাচ্যের অশান্তির মূলে আছে ইরান। হুতি ও হিজবুল্লাহকে অস্ত্রসহ সামরিক সহযোগিতা দিয়ে ইরান গোটা আরবে নিজেদের কতৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে বলেও অভিযোগ ইসরাইলের।
রুশ রাষ্ট্রদূত ইসরাইলের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, হিজবুল্লাহ ইসরাইলে হামলা করছে না, বরং হিজবুল্লাহর অবস্থানে অব্যাহতভাবে হামলা চালাচ্ছে ইসরাইল।শুধু তাই নয়, বিনা উসকানিতে সিরিয়ায় ইরানি সেনাদের ওপরও বিমান হামলা চালাচ্ছে ইসরাইল।রুশ রাষ্ট্রদূত আনাতলি ভিক্টরোভ আরও বলেন, জাতিসংঘের কোনো স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের ওপর এভাবে ইসরাইলের হামলা চালানো মোটেও উচিত হচ্ছে না।তিনি দৃঢ়ভাবে বলেন, এভাবে সিরিয়ার ওপর হামলা রাশিয়া আগেও সমর্থন করেনি, ভবিষ্যতেও করবে না।
S/H-(Ripa-5)
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট