admin
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৬
দুলাভাই দুলাভাই স্লোগানে বরণ আজ ৭ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন রাস্তার দুই পাশে জনতার ঢল মো. নুরুল ইসলাম:
সিলেটে শ্বশুরবাড়ি থেকে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি বিরাইমপুরে পৌঁছান। ধানের শীষে ভোট চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমান বলেন, শাহজালাল এবং শাহপরাণের মাজার জিয়ারত শেষে আগামী ১২ ফ্রেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনের কার্যক্রম দলের পক্ষে এখান থেকেই শুরু করলাম। আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের ওপর রহমত কায়েক করেন। দেশের মানুষের কাছে দেয়া বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়নে ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান। নারী, কৃষি, আর্থ সামাজিক উন্নয়নে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের সমর্থন চান তিনি। জনগণের ভোটে ধানের শীষ জয়যুক্ত হবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এই শীর্ষ নেতা।
সন্ধ্যায় পৌনে ৭টায় গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল বিমানবন্দর পৌঁছেন। রাত সোয়া ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা হয়ে রাত সোয়া ৮টার দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। বিমানবন্দরে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ তাহসিনা রূশদীর লুনা, সিলেট-৩ এম এ মালিক, সিলেট-৪ আরিফুল হক চৌধুরী ও সিলেট-৬ এডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ নেতারা বিএনপি’র চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান।
এদিকে সিলেটে শাহজালালের মাজারে পৌঁছালে দুলাভাই দুলাভাই স্লোগানে তারেক রহমানকে বরণ করে নেন স্থানীয়রা। মাজার প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকা ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। তাকে একনজর দেখতে ভিড় করেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। মাজার প্রাঙ্গণে প্রবেশ করলে উপস্থিত নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। স্লোগান ও করতালির মধ্য দিয়ে তাকে স্বাগত জানান। শাহজালালের মাজার থেকে বেরিয়ে হযরত শাহ পরান (র.) মাজারে যান বিএনপির চেয়ারম্যান।
তারেক রহমান শ্বশুর নৌবাহিনীর সাবেক প্রধান ও সাবেক মন্ত্রী রিয়াল এডমিরাল (অব.) মাহবুব আলী খান। জুবাইদা রহমান স্বামীর সঙ্গে এতোদিন ছিলেন লন্ডনে। ঢাকায় যাওয়া-আসা করেন। তিনি প্রায় ২২ বছর এই বাড়িতে আসেননি। ২০০৪ সালে তারেক রহমান যখন ‘তৃণমূল বিএনপি সম্মেলনে’ সিলেটে এসেছিলেন তখন একবার আসা হয়েছিল। এরপর থেকে বাড়িতে কেউ ছিলেন না। স্বজনরাই দেখভাল করতেন। তারেক রহমানের সঙ্গে সিলেটে এসেছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।
শ্বশুরবাড়ির এবারের আয়োজন জামাইবরণ নয়। দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তারেক রহমান সিলেট বিমানবন্দরের পাশে একটি পাঁচতারকা হোটেলে রাত যাপন করেন। আজ সকালে তিনি প্রথমে হোটেলের বলরুমে অরাজনৈতিক তরুণদের সঙ্গে কথা বলবেন। প্রথম ভোটার হিসেবে তাদের কাছ থেকে শুনবেন আগামী বাংলাদেশের প্রত্যাশা। বেলা সাড়ে ১১টায় নগরের আলীয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন তিনি। সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী জানিয়েছেন, এ সমাবেশে সিলেট ও সুনামগঞ্জের নেতাকর্মীরা অংশ নেবেন। সমাবেশে দু’টি জেলার ১১ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেয়া হবে। কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানিয়েছেন, সিলেটের সমাবেশ শেষ করে সড়ক পথে ঢাকার পথে রওনা দেবেন তারেক রহমান। ফেরার পথে সিলেট বিভাগের মৌলভীবাজারের আইনপুরে ও হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। এ দুই সমাবেশে তিনি জেলার প্রার্থীদের জনতার মাঝে পরিচয় করিয়ে দেবেন। তারেক রহমানের সফরকে ঘিরে সিলেটে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
গতকাল সকাল থেকে আলীয়া মাদ্রাসা মাঠ ও মাজার এলাকায় সাদা পোশাকে পুলিশ অবস্থান নেয়। নিরাপত্তা তল্লাশি করা হয় মাঠের বিভিন্ন এলাকা। নিরাপত্তা প্রসঙ্গে নগর পুলিশের এডিসি (মিডিয়া) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন- তারেক রহমান যে যে এলাকায় যাবেন, সফর ও সমাবেশ করবেন সবখানেই তাকে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা প্রদান করা হচ্ছে। সিলেট নগর এলাকা থেকে বের হওয়ার পর জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা প্রদান করা হবে। তিনি বলেন, সিলেটে মাজার জিয়ারত ও সমাবেশের জন্য পর্যাপ্ত পুলিশ নিরাপত্তায় রয়েছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে বলে জানান তিনি। এদিকে, তারেক রহমান সিলেটে পৌঁছার আগে গতকাল দুপুর থেকে মিছিলের নগরে পরিণত হয় সিলেট নগর। বিএনপিসহ অঙ্গসংগঠনের পক্ষ থেকে তাকে স্বাগত জানিয়ে মিছিল বের করা হয়। প্রতিটি মিছিলের গন্তব্য ছিল সমাবেশস্থল নগরের আলীয়া মাদ্রাসা মাঠ। এদিকে, সমাবেশকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই সিলেট নগরে অবস্থান নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মাঠেও আছে অবস্থান। বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিন মিলন জানিয়েছেন, আমরা যতটা না উচ্ছ্বসিত তার চেয়ে বেশি উচ্ছ্বসিত সাধারণ মানুষ। সমাবেশে যোগ দিতে এবং প্রিয় নেতার ভাষণ শুনতে দলে দলে লোকজন বিকালেই সুনামগঞ্জ থেকে সিলেটে চলে আসেন। রাতে অনেকেই আলীয়া মাদ্রাসা মাঠে অবস্থান করেন।
তারেক রহমানের সফরসঙ্গী হয়েছেন যারা: সিলেটে বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশ নিতে তারেক রহমানের সফরসঙ্গী হচ্ছেন ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রধান নিরাপত্তা কর্মকর্তা একেএম শামসুল আলম, সৈয়দ মঈন উদ্দীন আহমেদ, বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, মিয়া নুরুদ্দীন অপু, সালেহ শিবলী, আহমেদ আলী, কামাল উদ্দীন এবং এএনএম মনোয়ারুল কাদির বিটু।
এদিকে সিলেট সফর শেষে ২৪শে জানুয়ারি চট্টগ্রামে যাবেন তারেক রহমান। পরদিন ২৫শে জানুয়ারি নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এরপর ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লা হয়ে ঢাকায় ফিরবেন। ২৬শে জানুয়ারি বরিশালে যাবেন তারেক রহমান। ওই দিন নগরের বেলস পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। পরে বিভাগের বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে সভা করে মাদারীপুর, ভাঙ্গা ও মুন্সিগঞ্জ হয়ে ঢাকায় ফিরবেন। সিলেটের হযরত শাহজালাল ও শাহপরাণ (র.) মাজারের প্রবেশ পথে ও রাস্তার দুই পাশে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী। তিনি মাজার জিয়ারতে আসছেন- এমন খবরে এই ভিড়। এসময় রাস্তার উভয় পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থেকে তাকে স্বাগত জানান।
উল্লেখ্য, ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয়। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে। জুবাইদা রহমান সাবেক নৌবাহিনী প্রধান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা। ২০০৫ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেট আসেন তারেক রহমান। এবার দলের চেয়ারম্যান হিসেবে সিলেটে আসলেন। আর চেয়ারম্যান হিসেবে এটাই তার প্রথম জনসভা। ১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে হযরত শাহজালাল (র.) এবং হযরত শাহপরানের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। এই ধারাবাহিকতায় তারেক রহমানও সিলেট থেকে শুরু করবেন প্রচারণা।
7 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া (৫৫) নামের
2 দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই ঘোষণা হতে যাচ্ছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি। আর এই কমিটিকে কেন্দ্র
3 সিলেটের প্রকাশনা ও সাংস্কৃতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব খাটিয়ে সুবিধাভোগী
8 সিলেট সিটি করপোরেশনের (সিসিক) রাজস্ব শাখার এক সময়কার প্রতাপশালী কর্মকর্তা এবং বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) চন্দন দাশের বিরুদ্ধে
5 জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে দ্রুততম সময়ের মধ্যে সময়ের মাধ্যমে যৌক্তিক ভাড়া
8 জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া
6 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান ও ঐতিহ্যবাহী পশুর হাট কাজির বাজারের দীর্ঘদিনের ‘কর্তৃত্ব’ হাতবদল হয়েছে। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের
1 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) রাজস্ব শাখার এক সময়কার প্রতাপশালী কর্মকর্তা এবং বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) চন্দন