editor
প্রকাশিত: 11:30 AM, April 7, 2026
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারের তৃতীয় তলা থেকে একটি ‘কালনাগিনী’ সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে বন বিভাগের মাধ্যমে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
সোমবার রাত প্রায় ৮টার দিকে ওই কোয়ার্টারের শ্রাবণ পালের বাসা থেকে সাপটি উদ্ধার করা হয় বলে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক জানান।
শ্রাবণ পালের বাসায় পরিবারের সদস্যরা হঠাৎ একটি সাপ দেখতে পান। আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে যান।
পরে বিষয়টি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিমকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে সাপটি উদ্ধার করে।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল বলেন, কালনাগিনী সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের মাধ্যমে সেটি আমাদের কাছে হস্তান্তর করা হয়। এরপর দুই থেকে তিন ঘণ্টা পর্যবেক্ষণে রেখে রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় সাপটিকে অবমুক্ত করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব বলেন, কালনাগিণী সাপ বর্তমানে খুব একটা দেখা যায় না। এটি মূলত বনাঞ্চলে বসবাস করে এবং এ সাপকে ঘিরে নানা ধরনের লোককাহিনী ও পৌরাণিক বিশ্বাস প্রচলিত রয়েছে।
কোথাও কালনাগিনী সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান সীতেশ।
3 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, মাদক ও দুর্নীতিমুক্ত, সুস্থ এবং সুশৃঙ্খল সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত
4 জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে পার্টির জাতীয়
6 বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ
4 হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, চিকিৎসা পেশা অত্যন্ত দায়িত্বশীল ও মানবিক
4 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটে আনন্দ র্যালি ও আলোচনা সভা করেছে সিলেট মহানগর তাঁতীদল। মঙ্গলবার
4 মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও দেশপ্রেমের অনন্য প্রতীক জেনারেল আতাউল গণি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা
2 * স্বৈরশাসনামলে প্রভাবশালী দুই মন্ত্রী ও এমপিদের ঘনিষ্ঠ ছিলেন লুবানা * চেম্বারের সদস্য এক প্রতিষ্ঠান দিয়ে আর দেশের পক্ষে
8 মো. নুরুল ইসলাম: দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন ও দেড় যুগের রাজপথের ঘামঝরা সংগ্রামের ইতিহাস সঙ্গে নিয়ে