editor

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

সংবাদ সম্মেলনে কলসুমার অভিযোগ

সংবাদ সম্মেলনে কলসুমার অভিযোগ

5

নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগ মাধ্যমে খারাপ পোস্ট দিয়ে হয়রানি, সামাজিক যোগাযোগ মাধ্যমে খারাপ লেখা ও পোস্ট দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সিলেটের ওসমানীনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কলসুমা আক্তার রীনা চৌধুরী। এমনকি তাকে ও তার ভাইকেও অজ্ঞাত দুস্কৃতিকারীরা প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ তার। মঙ্গলবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে কুলসুমা জানান, আমি শাহপরাণ থানার মিরাপাড়ার লিটন মিয়ার স্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবীত হয়ে রাজনীতির সাথে জড়িত হই এবং নানা চড়াই উৎরাই পেরিয়ে বর্তমানে ওসমানীনগর থানা যুব মহিলা লীগের সভাপতি নির্বাচিত হয়েছি। আমার রাজনৈতিক প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে বর্তমানে ফেসবুকে রাজা আহমেদ নামক একটি ভোয়া আইডি থেকে আমার ছবি ব্যবহার করে বিভিন্ন ধরণের আজে-বাজে লেখা পোস্ট করছে। এতে আমি নিজে যেমন মানসিকভাবে নির্যাতনের শিকার, তেমনি আমার পরিবার, আত্মীয়স্বজন, এমনকি দলীয় নেতৃবৃন্দের ভাবমুর্তিও ক্ষুন্ন হচ্ছে।
তিনি বলেন, ৪ বছর আগেও এমনটি করেছিল একটি মহল। তখনো সংবাদ সম্মেলনে আমি আমার বক্তব্য রেখেছিলাম। জানিয়েছিলাম তাদের অপকর্মের কথা। এই প্রভাবশালী ব্যক্তি শুধু ফেইসবুকেই নয়, ০১৬৩২৪১৯১১৬ নম্বরে হোয়াটস অ্যাপ এবং ইমো অ্যাকাইন্ট করেও একইভাবে আমার ছবি ব্যবহার করে আজে-বাজে লেখালেখি করছে। এতে আমি ও আমার পরিবারের সদস্যরা যেমন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি, তেমনি মানসিক নির্যাতনের শিকারও হতে হচ্ছে। এ ব্যাপারে আমি এ বছরের ৩ জানুয়ারি সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানায় একটি সাধারণ ডাইরি করেছি ( নম্বর-১৬৩)।
তিনি বলেন , আমার বড়ভাই ইউসুফ আলী কৃষি বিশ^বিদ্যালয়ে চাকরি করেন। তাকেও তারা প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে তিনিও একটি জিডি করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই প্রতিপক্ষ যখন তখন তার বা তার পরিবারের সদস্যদের ক্ষতি করতে পারে। এমনকি প্রাণনাশের মতো ঘটনাও ঘটাতে পারে তারা। এ ব্যপারে কলসুমা আক্তার রানী চৌধুরী প্রধানমন্ত্রীসহ সিলেটের প্রশাসন ও সংসদ সদস্যদের সুদৃষ্টি কামনা করেছেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

1 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

1 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

6 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

2 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

2 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

2 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

5 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

1
4