editor
প্রকাশিত: 9:39 AM, October 20, 2020
আন্তর্জাতিক ডেস্ক: দশ বছরের কম বয়সী শিশুরা ব্যতীত দেশের প্রত্যেক নাগরিকের করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে স্লোভাকিয়া। আর এই পরীক্ষা কার্যক্রম পরিচালনা করবে দেশটির সেনাবাহিনী। স্লোভাক প্রধানমন্ত্রী ইগত মাতোভিচের সরকার রোববার এক ঘোষণায় এ কার্যক্রমের কথা জানিয়েছে। এ খবর দিয়েছে রিমিক্স নিউজ।
খবরে বলা হয়, বৃহৎ পরীক্ষা কার্যক্রমটিকে জাতীয় প্রাক-কোয়ারেন্টিনের সর্বশেষ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী মাতোভিচ বলেন, আমাদের সামনে একটি বিকল্প হচ্ছে লকডাউন। অপরটি হলো সারা দেশজুড়ে পরীক্ষা।
স্লোভাকিয়ায় ৫৪ লাখ বাসিন্দা রয়েছে। এদের বড় অংশের পরীক্ষার কার্যক্রম শুরু হবে অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে। চলতি সপ্তাহের শেষের দিক থেকেই দেশটির সবচেয়ে বেশি করোনা সংক্রমিত জেলাগুলোয় পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
রাজনীতিকরা প্রত্যাশা করছেন, এ পরীক্ষা কার্যক্রম দেশটিতে স্থানীয় সংক্রমণ রোধে সহায়তা করবে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী জারসোলাভ নাদ স্থানীয় গণমাধ্যমকে বলেন, আধুনিক স্লোভাকিয়ার ইতিহাসে সবচেয়ে বড় মাপের লজিস্টিক অভিযান হবে এটি। এর সফলতা মূলত জনগণের সহযোগিতার ইচ্ছার ওপর নির্ভর করবে। আমি আপনাদের পরীক্ষা কার্যক্রমটি নিয়ে দায়িত্বশীল আচরণের জন্য অনুরোধ করছি।
পুরো পরীক্ষা কার্যক্রম পরিচালনায় জড়িত থাকবে ৫০ হাজার কর্মী। এদের মধ্যে ৮ হাজার থাকবেন সেনা সদস্য।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট