admin
প্রকাশিত: 6:24 PM, January 5, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করলে দুনিয়া-আখেরাতে সন্তুষ্ঠি অর্জন করা যায়। সারাদেশের ন্যায় সিলেটের ব্যবসায়ীদের কল্যাণ সাধনে বর্তমান সরকার সচেষ্ট রয়েছেন। মহামারী করোনা ভাইরাসের সময় বিশ্বব্যাপী ব্যবসায়ীক মন্দাভাবের মধ্যেও বাংলাদেশ তথা সিলেটের ব্যবসায়ীরা মন্দাভাব কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একদিন বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে।
তিনি গত রোববার রাতে মীরবক্সটুলাস্থ বাসভবনে নব গঠিত সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির নেতৃবন্দের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শুরুতে সমিতির আহ্বায়ক মো. নজরুল ইসলাম, সদস্য সচিব কিবরিয়া হোসেন নিঝুম, মাসুক উদ্দিন আহমদ কে ফুলেল শুভেচ্ছা জানান। মাসুক উদ্দিন আহমদ নব গঠিত সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির সাফল্য কামনা করেন এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সর্বদা সচেষ্ট থাকার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ কবির আহমদ, আলতাফ হোসেন, শহীদুল হক, সাজুওয়ান আহমদ, এনামুল হক, বাবলু আহমদ, লিটন চন্দ্র পাল, এনামূল হক এনাম, কামাল উদ্দিন, শাহীন আহমদ, সদস্য মাসুদ হোসেন খান, রূপন খান, সাজু ইবনে হান্নান খান, রফু মিয়া, শেখ জুনেদ আহমদ, মঞ্জুর আহমদ, কবির আহমদ, রেদওয়ান আহমদ চৌধুরী, মো. বেলাল উদ্দিন, রিয়াদ আহমদ, শেখ মোহাম্মদ জুনেদ আহমদ, তানভীর হোসেন রহিম, মো. রুমেল আহমদ, জুয়েল তালুকদার, রাহেল আহমদ, ফয়জুর রহমান, মো. জাকারিয়া, শাকির মিয়া, আবুল হোসেন, হোসাইন আহমদ লস্কর, কাজী সাজু, মীর মোহাম্মদ জাকারিয়া, আতিকুর রহমান আতিক, নান্নু, আহমদ, আহমদ শিহাব উদ্দিন, মো. শাবুল আহমদ, ওলিউর রহমান, এহিয়া রেজা, নেপাল দে, নাদিমুর রহমান নাদিম, রাসেল আহমদ, জুবের আহমদ, লিটন দাস, আবু বক্কর টিটু, মারুফ হোসেন, মো. শরফরাজ প্রমুখ।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ