editor
প্রকাশিত: 3:58 PM, December 23, 2020
নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগের চারটি জেলা মধ্যে সিলেট জেলা করোনায় মৃত্যুর দিক দিয়ে অনেকগুণ এগিয়ে। এ জেলায় গত এপ্রিল থেকে প্রায় ৯ মাসে প্রাণঘাতি এ ভাইরাসে মারা গেছেন ১৯৮ জন। অপরদিকে সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন। এ হিসেবে বিভাগের তিন জেলার মাঝে সিলেটই আছে ‘ভয়ঙ্কর’ অবস্থানে।
তবে গত ২৪ ঘণ্টায় সিলেটের কোনো জেলায়ই কারো মৃত্যু হয়নি।
এদিকে, সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৫জন। এ মধ্যে সিলেট জেলায় ২৬, হবিগঞ্জে ৪ ও মৌলভীবাজার জেলায় ৫ জন।
আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫৩৩৩ জন। এ মধ্যে সিলেট জেলায় ৯০১২, সুনামগঞ্জে ২৫০৪, হবিগঞ্জে ১৯৪৬ ও মৌলভীবাজার জেলায় ১৮৭১ জন।
অপরদিকে, সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩২, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ৮ ও মৌলভীবাজারে ১ জন।
এই ৪৪ জনকে নিয়ে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৪২৫২ জন। এর মধ্যে সিলেটে ৮৪৭৭, সুনামগঞ্জে ২৪৫১, হবিগঞ্জে ১৫৯৩ ও মৌলভীবাজারে ১৭৩১ জন।
আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন করোনা রোগী। এর মধ্যে সিলেট জেলায় ৩৮ ও হবিগঞ্জে ২ জন।
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক কথিত ফেইসবুকভিত্তিক ‘ভুয়া সাংবাদিক’ এবং হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ারের যোগসাজশে এক ভয়াবহ
সিলেটে আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ও ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের (স্থানীয়ভাবে ‘ভাঙাড়ি কালাম’ নামে পরিচিত) বিরুদ্ধে
সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, জিয়া মঞ্চ সবসময় দেশ ও জনগণের কল্যাণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনস্থ ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সহ বিভিন্ন সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ সম্বলিত
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বন্ধ করে উর্বর কৃষি জমি রক্ষার দাবিতে ভুক্তভোগী
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১নং ওয়ার্ডের ভাতালিয়া জামে মসজিদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।