admin

প্রকাশিত: 1:09 PM, November 30, 2020

সম্পাদকীয়

সম্পাদকীয়

4

প্রণোদনা প্যাকেজের ধীরগতি
বাস্তবায়নে জোর তৎপরতা প্রয়োজন
করোনা মহামারীর ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষ্যে সরকারের নেয়া উদ্যোগগুলোর মধ্যে প্রণোদনা প্যাকেজের বিষয়টি প্রশংসার দাবি রাখে। জানা গেছে, সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের প্রায় অর্ধেকই পৌঁছেনি ভুক্তভোগীদের হাতে। বিতরণ প্রক্রিয়ায় জটিলতা, কোনো কোনো ব্যাংকের আস্থাহীনতাসহ নানা কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
ঋণ বিতরণ ও অর্থ ছাড়সহ পুরো প্রক্রিয়াকে কাঙ্ক্ষিত মাত্রায় গতিশীল করা গেলে উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট সবাই দ্রুত ঘুরে দাঁড়াতে পারতেন, যা দেশের অর্থনীতির চাকাকে সচল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হতো। সরকার বিভিন্ন প্যাকেজের মাধ্যমে ঋণ, নগদ অর্থ ও খাদ্য সহায়তার ঘোষণা দিয়েছিল। জানা গেছে, অর্থ মন্ত্রণালয় প্রণোদনা প্যাকেজের শতভাগ অর্থ বিতরণের জন্য সংশ্লিষ্ট ব্যাংক ও মন্ত্রণালয়কে অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিলেও নির্দিষ্ট সময়ের মধ্যে ৬৬ হাজার ৬৬৫ কোটি টাকা বিতরণ করতে পারেনি সংশ্লিষ্ট ব্যাংক, মন্ত্রণালয় ও সংস্থা।
রফতানিমুখী তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন দেয়ার জন্য ৫ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনার অর্থ পুরোপুরি প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা প্রতিষ্ঠানের ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ৪০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের গত অক্টোবর পর্যন্ত বিতরণ বাকি ছিল ১১ হাজার ৬৬২ কোটি টাকা। সিএমএমএমই’র জন্য ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ থেকে অক্টোবর পর্যন্ত ৬ হাজার ৩৪৬ কোটি টাকা বিতরণ করা হয়।
রফতানি খাতে সহায়তার জন্য এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডে ১২ হাজার ৭৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও অক্টোবর পর্যন্ত মাত্র ৩০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। প্রি-শিপমেন্ট ক্রেডিট রি-ফাইন্যান্সিংয়ের ৫ হাজার কোটি টাকার স্কিম থেকে অক্টোবর পর্যন্ত মাত্র ৪৯ কোটি টাকা বিতরণ করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সরাসরি সেবায় নিয়োজিত ডাক্তার-নার্স ও চিকিৎসাকর্মীদের দু’মাসের মূল বেতনের সমপরিমাণ সম্মানী প্রণোদনার ঘোষণা দেয়া হলেও এ খাতে কোনো অর্থ বিতরণ করা হয়নি।
করোনায় কর্মহীন দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিতে আড়াই হাজার কোটি টাকার প্যাকেজের মধ্যে বিতরণ বাকি আছে ১ হাজার ৪৩৩ কোটি টাকা। নিম্ন আয়ের মানুষের মধ্যে ১০ টাকা কেজির চাল বিতরণের জন্য ৭৭০ কোটি টাকা প্রণোদনার পুরোটাই ব্যয় হয়েছে। এতে ১৮ লাখ গরিব মানুষ উপকৃত হয়েছেন। আর সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাইরে করোনায় ক্ষতিগ্রস্তদের নগদ আড়াই হাজার টাকা করে দেয়ার জন্য বরাদ্দকৃত ১ হাজার ২৫০ কোটি টাকার প্যাকেজের ৩৭০ কোটি টাকা বিতরণ করা হয়নি।
গ্রামে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বরাদ্দের উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বিতরণ করা হয়নি। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানোর লক্ষ্যে শতভাগ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের সহায়তার জন্য ৮১৫ কোটি টাকা বরাদ্দ থাকলেও বিতরণ করা হয়েছে মাত্র ২৩ কোটি টাকা। লক্ষ করা যাচ্ছে, যেসব প্যাকেজের আওতায় প্রান্তিক জনগোষ্ঠী বেশি উপকৃত হতে পারে, সেসব প্যাকেজের বিপুল পরিমাণ অর্থ বিতরণ করা সম্ভব হয়নি। এ অবস্থায় প্রণোদনা প্যাকেজের লক্ষ্য বাস্তবায়নে ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের বিষয়ে আরও জোরালো তৎপরতা চালানো প্রয়োজন বলে মনে করি আমরা।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

1 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

2 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

1 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

5 স্টাফ রিপোর্টার: 8 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

6 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

8 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

6 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 1 শুক্রবার (২১

1
8