editor

প্রকাশিত: 3:33 PM, December 9, 2020

সময় খারাপ ট্রাম্পের

সময় খারাপ ট্রাম্পের

অনলাইন ডেস্ক

কোনো যুক্তি-প্রমাণ ছাড়াই যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট এবং সদ্য অনুষ্ঠিত নির্বাচনে পরাজিত প্রার্থী ডনাল্ড ট্রাম্প কারচুপির অভিযোগ এনে ফলাফল মানতে অস্বীকার করে যাচ্ছেন। কিন্তু ধোপে টিকছে না তার এসব বক্তব্য। বিভিন্ন অঙ্গরাজ্যে ফল পাল্টাতে ভোট পুনর্গণনায়  আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেখানেও সুবিধা করতে পারছেন না। ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে ট্রাম্পের সহযোগীরাও এখন একে একে নির্বাচন মেনে নেয়ার ইঙ্গিত দিচ্ছেন।
ট্রাম্প প্রশাসনের কিছু সদস্য অনিবার্য এই বিষয়টি ইতিমধ্যেই স্বীকার করতে শুরু করেছেন। সোমবার ট্রাম্পের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কাডলো ফেডারেল রিজার্ভকে নেতৃত্ব দেয়ার জন্য জ্যানেট ইয়েলেনকে বেছে নেয়ায় জো বাইডেনের প্রশংসা করেছেন। ‘অর্থনীতি সম্পর্কে তার খুব ভালো পর্যবেক্ষণ রয়েছে, কাডলো ওয়াশিংটন পোস্টকে বলছিলেন। তিনি নির্বাচনের পর বাইডেনের অর্থনৈতিক উপদেষ্টা জারেড বার্নস্টিনের কাছে একটি অভিনন্দন বার্তাও প্রেরণ করেছিলেন।
যদিও কাডলোর এই বক্তব্য ট্রাম্প প্রশাসনের কোনো সদস্যের কাছ থেকে এখন পর্যন্ত বাইডেনের পক্ষে পাওয়া সবচেয়ে স্পষ্ট স্বীকৃতি, কিন্তু আরো কিছু লক্ষণ বলছে- ট্রাম্পের দৌড় শেষ হয়ে গেছে।
হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক এলিসা ফারাহ গত সপ্তাহে পদত্যাগ করেছেন।ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি হিসেবে হোয়াইট হাউসে পা রাখা ফারাহ গত বছর সেপ্টেম্বরে প্রতিরক্ষা বিভাগের প্রেস সেক্রেটারি হন। গেল এপ্রিলে তিনি হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক পদে যোগদান করেন। একই প্রশাসনের অধীনে এই তিন পদে দায়িত্বপালনকারী তিনিই প্রথম ব্যক্তি। তিনি ছিলেন পেন্টাগনের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। সুতরাং বোঝাই যাচ্ছে, ট্রাম্প প্রশাসনে তিনি কতোটা প্রভাব বিস্তার করেছিলেন। ট্রাম্পের সঙ্গে বনিবনা না হওয়ায় বিভিন্ন সময় বিভিন্ন স্তরের কর্মকর্তার পদত্যাগ বা বরখাস্তের ভিড়ে, ফারাহ ছিলেন ব্যতিক্রম।প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের শপথ নেয়াকে সামনে রেখে হোয়াইট হাউসের বর্তমান কর্মীরা যখন তাদের পরবর্তী চাকরির পরিকল্পনা করছেন, এমন এক সময়ে ফারাহ এর পদত্যাগের বিষয়টি সামনে আসে। ট্রাম্প নির্বাচন মেনে নিতে অস্বীকার করলেও, বাইডেনের জয়ের পর ফারাহ জনসমক্ষে যেসব মন্তব্য করেছেন সেগুলোর বেশির ভাগই নির্বাচন মেনে নেয়ার পক্ষে ইতিবাচক। পদত্যাগপত্রেও তিনি লিখেছেন তার এই সিদ্ধান্ত, ‘নতুন সুযোগের সন্ধান করতে’।
অন্যদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেইলি ম্যাকানানি ট্রাম্পের নির্বাচনী প্রচারণার উপদেষ্টা হিসেবে “অনানুষ্ঠানিক” ভূমিকা রাখার কথা বলতে গিয়ে রোববার স্বীকার করেছেন যে জো বাইডেন-ই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হবেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি একথা স্বীকার করেন।
ম্যাকানানি এ বছরের এপ্রিল থেকে হোয়াইট হাউসের (৩১তম) প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে ২০১৭ সালে তাকে রিপাবলিকান ন্যাশনাল কমিটির মুখপাত্র নিয়োগ দেয়া হয়েছিল।
সব মিলিয়ে বলা যায়, সময়টা ভালো যাচ্ছে না ট্রাম্পের। তিনি এখন কি করেন, সেটাই দেখার পালা।

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট