editor

প্রকাশিত: 2:46 PM, January 6, 2021

সর্বোচ্চ রেমিট্যান্সদাতা স্যার এনামকে ফেঞ্চুগঞ্জবাসীর সংবর্ধনা

সর্বোচ্চ রেমিট্যান্সদাতা স্যার এনামকে ফেঞ্চুগঞ্জবাসীর সংবর্ধনা

অনলাইন ডেস্ক

বিদেশ থেকে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী সফল ব্যবসায়ী, সমাজসেবক স্যার এনাম উল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।দেশে সর্বাধিক রেমিট্যান্স প্রদানে বাংলাদেশ সরকার কর্তৃক সম্মাননা পাওয়ায় ফেঞ্চুগঞ্জবাসীর পক্ষ থেকে আলী খাঁ পরিবারবর্গের উদ্যোগে মঙ্গলবার (৫ জানুয়ারি) ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও বাজারস্থ মছব্বির সিটিতে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল মইন ছটনের সভাপতিত্বে ও নজরুল ইসলাম সিতনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও ইসলামিক রিসার্চ সেন্টারের কো-চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী, পল্লী বিদ্যুতের ডিজিএম সনত কুমার ঘোষ, স্যার এনাম উল ইসলাম ইসলামিক রিসার্চ সেন্টারের ডিরেক্টর ইন অপারেশন জুবেদ আহমদ চৌধুরী শিপু, উত্তরা ব্যাংক ফেঞ্চুগঞ্জের ব্যবস্থাপক মুক্তাধির রহমান, ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপক ফাহাদ বিন আব্দুল কুদ্দুস।এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।উল্লেখ্য, প্রায় ১১ শত কোটি টাকা ব্যয়ে নিজ এলাকা সিলেট ফেঞ্চুগঞ্জ উপজেলার ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ক্যাম্প টিলায় মেধা প্রকল্প গ্রহন করেছেন স্যার এনাম।নিঃস্বার্থ বিনিয়োগের মাধ্যম নিজ এলাকাকে অত্যাধুনিক মিনি শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় তার। একই সাথে অসহায় মানুষের মানুষের জীবন মানের উন্নয়নে ভূমিকা রাখতে কাজ করেছেন তিনি।

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ