editor

প্রকাশিত: 5:01 PM, January 4, 2021

সাদাপাথরে ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপন করলো স্বেচ্ছাসেবক লীগ

সাদাপাথরে ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপন করলো স্বেচ্ছাসেবক লীগ

বোলাগঞ্জ প্রতিনিধি

সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রকে আবর্জনা মুক্ত ও পরিষ্কার রাখতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দের নির্দেশে কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের অর্থায়নে ১০ টি ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপন করা হয়। রোববার (৩ জানুয়ারি) ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপন পূর্ববর্তি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ কমিটির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের কৃষি বিষয়ক সম্পাদক ইমরান জাকির ও শ্রম জনশক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেনের যৌথ পরিচালনায় ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন ও ভার্চুয়ালের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মূল রঞ্জন গুহ। এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুব্রত পুরকাস্থ, সিলেট জেলা শাখার সভাপতি আফসার আজিজ, সিনিয়র সহ সভাপতি পিযুস কান্তি দে, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিস্বাস, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রমিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক, এমদাদ রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিকাশ অধিকারী, ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য বদরুল ইসলাম, আব্দুর রকিব।

ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, অপরুপ বাংলাদেশের নয়নাবিরাম সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রকে পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব। স্থানীয়দের পাশাপাশি সাদা পাথরে আসা পর্যটকদেরও দায়িত্ব নিতে হবে।

এ সময় দেশের প্রকৃতি রক্ষায় এগিয়ে আসার জন্য সকলকে আহবান জানান তারা। নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার জন্য সকলকে সচেতন হওয়ারও আহবান করেন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা জুয়েল আহমদ, সোহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরিদ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ও কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা আজিম উদ্দিন, সাংবাদিক আকবর রেদওয়ান মনা, সাংবাদিক সোহরাব হোসেন, যুবলীগ নেতা কয়েছ আহমদ উপজেলা ছাত্রলীগ নেতা আফজল হোসেন প্রমুখ।

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ