editor

প্রকাশিত: 10:19 AM, September 29, 2020

সালমান শাহ’র মা-ভাইয়ের বিরুদ্ধে ১০ কোটি টাকার মামলা

সালমান শাহ’র মা-ভাইয়ের বিরুদ্ধে ১০ কোটি টাকার মামলা

ডেস্ক রিপোর্ট
দেশের চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহ’র পরিবারের বিরুদ্ধে ১০ কোটি টাকার মামলা করেছেন সালমানের স্ত্রী সামিরা হক। মামলায় সালমানের মা নিলুফার জামান চৌধুরী নীলা, ছোট ভাই চৌধুরী মোহাম্মদ শাহরান ইভান ও মামা আলমগীর কুমকুমকে অভিযুক্ত করা হয়েছে।
সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। পরে মৃত্যুর এক বছর পর তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যু থেকে হত্যা মামলা দায়ের করেন। পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ নিয়ে শুনানির জন্য আগামী ১১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
সামিরা গণমাধ্যমকে বলেন, ‘কয়েকমাস আগে চট্টগ্রামের কোর্টে মামলাটি করেছি। তাদের পরিবারের একজন সদস্য একবার হাজিরাও দিয়েছেন। তারপর থেকে তারা এখন কিছুটা চুপ। গত ২৪ বছর ধরে একটা বানানো গল্প বলে দেশের মানুষকে আমার বিপক্ষে রেখেছেন তারা। কিন্তু, আমাকে অনেক ভালোবাসতো ইমন (সালমান শাহ)। সেই মানুষটা মরে যেতেই তার খুনের দায়ে অভিযুক্ত করা হলো আমাকে। সেজন্যই আমার পরিবারের সম্মানের কথা ভেবে আইনের দ্বারস্থ হয়েছি। প্রথমদিকে খুব হতাশাগ্রস্ত থাকতাম। প্রায়ই আত্মহত্যার কথা ভবতাম। পরে আমার আরেকটা পরিবার হয়েছে, সেখানে সন্তান আছে।’
‘আইনের প্রতি বরাবরই শ্রদ্ধা দেখিয়ে চুপ আছি। এখন সময় হয়েছে কথা বলার। সেই ১৯৯৬ সালেও বলেছি ইমন (সালমান শাহ) আত্মহত্যা করেছে, এখনো একই কথা বলছি। আগামী অক্টোবর মাসে পিবিআই চূড়ান্ত রায় দেবে। সেই পর্যন্ত অপেক্ষা করছি। তারপর অনেক কিছুর হিসাব চাইব।’

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি

আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালাল চক্রের দৌরাত্ম্য

আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালাল চক্রের দৌরাত্ম্য

সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট ও মানি এক্সচেঞ্জ বিল্ডিং এলাকায় এক শ্রেণির সক্রিয় দালাল চক্রের অপতৎপরতা চরম রূপ ধারণ করেছে।

তামাবিলে অধরা জালাল উদ্দিন

তামাবিলে অধরা জালাল উদ্দিন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ঘিরে মিথানল আমদানি, সীমান্তকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পাথর ডাম্পিং এবং কথিত সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা

কুশিয়ারা ও সুরমায় অবাধে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন

কুশিয়ারা ও সুরমায় অবাধে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন

সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা এবং গোলাপগঞ্জ-গোবিন্দগঞ্জ সীমানাঘেঁষা সুরমা নদী থেকে ড্রেজার ও বলগেট বসিয়ে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিন-রাত প্রকাশ্যে