editor
প্রকাশিত: 2:47 PM, September 7, 2020
কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া চিকিৎসা চালানোর অপরাধে সিরাজগঞ্জে ফেরদৌস (৪৫) নামে এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এ রায় দেন।
এর আগে সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ কাঠেরপুল মহল্লায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অর্থদণ্ডপ্রাপ্ত ফেরদৌস সয়াধানগড়া মহল্লার মজিবুর রহমানের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ বাংলানিউজকে জানান, কোনো ধরনের সনদ ও কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই নিজ ফার্মেসিতে আহত এক ব্যক্তির মাথায় সেলাই ও ব্যান্ডেজ করেছিলেন ফেরদৌস। খবর পেয়ে ফার্মেসিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় তাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. সৌমিত্র বসাক উপস্থিত ছিলেন।
5 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
1 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
7 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
3 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
3 স্টাফ রিপোর্টার: 3 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে