editor
প্রকাশিত: 6:50 PM, January 13, 2021
অনলাইন ডেস্ক
সিরিয়ার উত্তরাঞ্চলে ইরাক সীমান্তের কাছে গতকাল মঙ্গলবার ইহুদিবাদী দখলদার ইসরাইল ফের বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম সানা জানিয়েছে, দেইর আজ-জাওর এবং আল-বুকামাল শহরে রাত ১টা ১০ মিনিটে ইহুদিবাদী ইসরাইল ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালায়। তবে হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির কোনও তথ্য জানা যায় নি।ইহুদিবাদী ইসরাইল এর আগে যেসব ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার বেশিরভাগই সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। গত বুধবারও ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করা হয়।গত কয়েক বছর ধরে প্রায় নিয়মিতভাবে সিরিয়ার ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালিয়ে আসছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের চূড়ান্ত পতন মেনে নিতে পারছে না তেলআবিব। ফলে সন্ত্রাসীদের মনোবল চাঙ্গা রাখার জন্য এসব হামলা চালাচ্ছে। অবশ্য হামলা সম্পর্কে ইসরায়েল একেবারেই কোনও কথা বলছে না
S/H-(Ripa-5)
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট