editor
প্রকাশিত: 1:53 PM, January 25, 2021
নিজস্ব প্রতিবেদক
সিরিয়ার যুদ্ধে অংশ নিতে গত বছর সেপ্টেম্বরে তুরস্কে গিয়েছিলেন মিনহাজ হোসেন (৩৮) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষক। কিন্তু সুবিধা করতে না পেরে ডিসেম্বর মাসেই ফিরে আসেন বাংলাদেশে। তবে এরই মধ্যে তার বিষয়ে তথ্য চলে আসে আইন প্রয়োগকারী সংস্থার কাছে। রাজধানীর মালিবাগে কিছুদিন অবস্থানের পর খুলনায় আত্মগোপন করেন মিনহাজ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম (সিটি) ইনভেস্টিগেশন বিভাগের তৎপরতার বিষয়টি আঁচ করতে পেরে ফিরছিলেন ঢাকায়। কিন্তু শেষরক্ষা হয়নি।
অবশেষে রাজধানীর দারুস সালাম থানার কোনাবাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে সিটিটিসির একটি দল। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে গতকালই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের নির্দেশে চার দিনের রিমান্ডে নেয় সিটিটিসি।
সিটিটিসির উপকমিশনার (ডিসি) সাইফুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘গ্রেফতার মিনহাজ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির একটি অংশ নব্য জেএমবির সক্রিয় সদস্য।
এ ছাড়া আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন হায়াত তাহরির আল শামের (এইচটিএস) সদস্যদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি। মিনহাজ ও তার পলাতক সহযোগীরা নাশকতা সৃষ্টির পরিকল্পনার জন্য ঘটনাস্থলে মিলিত হয়েছিলেন এমন কিছু তথ্য ছিল আমাদের কাছে।’
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলছে, মিনহাজ ২০২০ সালের সেপ্টেম্বর মাসে সিরিয়ার উদ্দেশে তুরস্কে যান। তুরস্কে থাকাকালে তিনি সন্ত্রাসী সংগঠন হায়াত তাহরির আল শাম (এইচটিএস) সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করে সিরিয়া যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সিরিয়ায় যেতে না পেরে তুরস্ক থেকে ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আসেন মিনহাজ। কিছুদিন ঢাকার মালিবাগে থেকে খুলনা গিয়ে আত্মগোপন করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশে অবস্থানরত নব্য জেএমবির সদস্যদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন।
সূত্র আরও বলেন, মিনহাজ বংশানুক্রমে বাংলাদেশের নাগরিক। তবে তিনি বাংলাদেশে জন্মগ্রহণের পর কিশোর বয়সেই মায়ের চাকরির সুবাদে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পাকিস্তানে চলে যান। ‘ও’ লেভেল, ‘এ’ লেভেল এবং গ্র্যাজুয়েশন সেখানেই শেষ করেন তিনি। পরবর্তী সময়ে পাকিস্তান থেকে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে গিয়ে মাস্টার্স শেষ করেন মিনহাজ। এর বাইরেও তিনি বিভিন্ন সময় মালয়েশিয়া, ব্রুনাই, পাপুয়া নিউগিনিসহ একাধিক দেশ ভ্রমণ করেন এবং ২০১৭ সালে বাংলাদেশে ফিরে আসেন। পরে দেশে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, আইইউবিটিসহ আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। তবে তুরস্কে যাওয়ার আগেই চাকরি ছেড়ে দেন মিনহাজ।
S/H(Ripa-5)
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ