editor

প্রকাশিত: 11:21 AM, November 2, 2022

সিলেটসহ শতাধিক উপজেলা-পৌরসভা-ইউপিতে ভোটগ্রহণ শুরু

সিলেটসহ শতাধিক উপজেলা-পৌরসভা-ইউপিতে ভোটগ্রহণ শুরু

ডিএসএস ডেস্ক:: দেশের সাতটি উপজেলা, পাঁচটি পৌরসভাসহ স্থানীয় সরকারের শতাধিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। এটি চলবে বিকাল চারটা পর্যন্ত।

কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গতকাল মঙ্গলবার বলেন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ ও উপনির্বাচনগুলোতেও ইভিএম ব্যবহার করা হবে।

যে চার পৌরসভায় সাধারণ নির্বাচন বা মেয়রসহ সব পদে নির্বাচন হবে সেগুলো হচ্ছে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি, জামালপুরের হাজরাবাড়ী উপজেলার হাজরাবাড়ী, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পার্বতীপুর ও সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ পৌরসভা। রাজশাহীর দুর্গাপুর পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন হবে।

এছাড়া সাতটি উপজেলার মধ্যে তিন উপজেলায় সাধারণ নির্বাচন হবে। এগুলো হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী, সুনামগঞ্জের জগন্নাথপুর ও সিলেটের ওসমানীনগর। এ ছাড়া নেত্রকোনা সদর উপজেলা, কুড়িগ্রামের রৌমারী ও চিলমারী এবং কুষ্টিয়ার খোকসা উপজেলায় চেয়ারম্যানের শূন্যপদে উপনির্বাচন হবে।

ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে ২০টিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে একটিতে হবে চেয়ারম্যান পদে মৃত্যুজনিত কারণে স্থগিত নির্বাচন। ১১টিতে হবে চেয়ারম্যানের শূন্যপদে উপনির্বাচন। এ ছাড়া ৫৮টি ইউনিয়ন পরিষদে সাধারণ এবং নারীদের জন্য সংরক্ষিত ওয়ার্ডের সদস্যদের শূন্যপদে নির্বাচন হবে। এসব নির্বাচন নিয়ন্ত্রণের জন্য ইসি উচ্চ পর্যায়ের মনিটরিং সেল গঠন করেছে। এই সেল ভোটের দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইসিকে অবহিত করবে। ইসি নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, সেল গঠনের চিঠি এরই মধ্যে সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে।

যেসব ইউপিতে ভোট- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ও তুলসীগঙ্গা; কুষ্টিয়া সদরের জিয়ারথী ও কাঞ্চনপুর, মিরপুরের চিথলিয়া ও ধুবইল; জামালপুর উপজেলার মেলান্দহের আদ্রা ও ফুলকোচা; ঢাকার দোহার উপজেলার রাইপাড়া, মাহমুদপুর ও সুতারপাড়া; নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ও পাঁচগ্রাম; সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং, গোয়াইনঘাট, পূর্ব জাফলং ও মধ্য জাফলং; ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর এবং কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল।

চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে লালমনিরহাট সদরের বড়বাড়ী, বগুড়ার শাজাহানপুরের আশেকপুর, যশোর সদরের আরবপুর, বাগেরহাট সদরের রাখালগাছি, মোল্লাহাটের উদয়পুর, খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর, পটুয়াখালীর মির্জাগঞ্জের আমড়াগাছিয়া, টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা, নেত্রকোনার মদনের নায়েকপুর, মানিকগঞ্জের হরিরামপুরের সুতালড়ী ও মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেন্দী ইউপিতে।

এদিকে একই দিন ৩৬টি জেলার ৫২টি উপজেলার ৫৮টি ইউনিয়ন পরিষদের মোট ৬০ সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচন উপলক্ষে ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি।

 

ডিএসএস/২ নভেম্বর/ পিভি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির