editor

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০

সিলেটসহ সারা দেশে আলুর পরিমাণ জানতে ডিসিদের চিঠি

সিলেটসহ সারা দেশে আলুর পরিমাণ জানতে ডিসিদের চিঠি

5

দেশের হিমাগারগুলোতে কী পরিমাণ আলু মজুত আছে, তা জানতে জেলা প্রশাসকদের (ডিসি) চিঠি দিয়েছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। এই কমিশনের আইন পরিপন্থী মজুত বা কার্টেল করে থাকলে ব্যবস্থা নিতে এই চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি।

8

প্রতিযোগিতা আইন ২০১২ অনুযায়ী, কার্টেল অর্থ ‘কোনো ব্যক্তি বা ব্যক্তিগোষ্ঠীর প্রকাশ্য বা প্রচ্ছন্ন চুক্তির মাধ্যমে কোনো পণ্য বা সেবার বাজারে একচেটিয়া ব্যবসা প্রতিষ্ঠার জন্য পণ্যের উৎপাদন, পরিবেশন, বিক্রয়, মূল্য বা লেনদেন অথবা কোনো প্রকার সেবা সীমিতকরণ, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বা নিয়ন্ত্রণের উদ্যোগ করা’।

5

সম্প্রতি আলুর দাম অত্যন্ত চড়া। কৃষকের কাছ থেকে যে দামে আলু কিনে মজুত করা হয়েছে, তার চেয়ে কয়েকগুণ বেশি দামে তা বর্তমানে বিক্রি হচ্ছে। কোনো অবস্থায়ই আলুর দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ অবস্থায় আলুর মজুত জানতে চাইলো কমিশন।

2

বুধবার (২৮ অক্টোবর) এ বিষয়ে প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন (জ্যেষ্ঠ সচিব) মো. মফিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘দেশের সব ডিসিদের আমরা গতকাল চিঠি দিয়েছি। জেলাগুলোয় যে কোল্ডস্টোরেজ আছে, সেখানে কার কতটুকু আলু মজুত আছে, সেটা জানার জন্য চিঠি দিয়েছি।’

তিনি বলেন, ‘আমরা দেখবো যে, মজুতের উদ্দেশ্য কী। মজুত করতে পারে, মজুত তো করা লাগবেই, নাহলে পরের মাসে আমরা কী খাবো। কিন্তু সেই মজুত আমাদের আইনবিরোধী কি না, সেটা আমরা দেখবো। কার্টেল হয়েছে কি না, সেটা আমরা দেখবো।’

6

প্রতিযোগিতা কমিশনের আইনে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি দোষী প্রমাণিত হলে তার বড় অংকের অর্থ জরিমানার সুযোগ রয়েছে।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

5 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

6 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

1 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

1 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 1 বৃহস্পতিবার

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

3 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

1 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

4 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

3 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়

1
2