admin
প্রকাশিত: 12:48 PM, December 1, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগের তিনটি পৌরসভায় এ বছরের ডিসেম্বর মাসের ২৮ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য গতকাল সোমবার প্রার্থী নির্ধারণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রথম ধাপের পৌর নির্বাচনে সিলেট বিভাগের সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন- দিরাইয়ে মো. ইকবাল হোসেন চৌধুরী, বড়লেখায় আনোয়ারুল ইসলাম ও শায়েস্তাগঞ্জে এম এফ আহমেদ অলি। সোমবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। শায়রুল জানান, সোমবার চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং ভারপ্রাপ্ত তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু দলের মহাসচিব স্বাক্ষরিত প্রত্যায়নপত্র প্রার্থীদের হাতে তুলে দেন।
উল্লেখ্য, প্রথম ধাপে ২৫ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৮ ডিসেম্বর। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ২৫ পৌরসভার ভোটগ্রহণ করা হবে। ২৫ পৌরসভায় নির্বাচন হলেও ২৩ পৌরসভায় মেয়র পদে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। বাকি দুটির বিষয়ে দলটির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। এছাড়া এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ সময় ৩ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়