admin
প্রকাশিত: 8:58 PM, May 8, 2021
সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের সহির প্লাজার নীচ তলায় যাত্রা শুরু করেছে টাইম ফর ফুচকা। শুক্রবার বাদ মাগরিব এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সৎভাবে ব্যবসায়ের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায়। একজন সফল ব্যবসায়ী নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে গ্রাহকদের চাহিদা সম্পর্কে ভালোজ্ঞান থাকতে হবে। গ্রাহককে তার কাঙ্খিত সেবা প্রদান করতে ব্যবসায়ীদের সচেষ্ট থাকতে হবে। সৎভাবে ব্যবসা করলে সাফল্য এমনিতে চলে আসবে।
টাম ফর ফুচকার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রধান সহকারি নজরুল ইসলাম, পরবর্তীতে পরিদর্শনে আসেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম, উপস্থিত ছিলেন, ফটো সাংবাদিক এইচ এম শহীদুল ইসলাম, টাইম ফর ফুচকার সত্ত্বাধিকারী মো. ফুরাত ইফতেখার তালুকদার, সিলেট জিম সাপ্লিম্যান্টের সত্ত্বাধিকারী আরিফ চৌধুরী, সামিয়া ট্রেডের পরিচালক সোহেল আহমদ, সাংবাদিক ফারহান আহমদ চৌধুরী, আফজাল হুসেন, সৈয়দ মিগদাদ হক প্রমুখ। বিজ্ঞপ্তি
দৈনিকসিলেটেরসময়/ফ/চৌ:
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়