editor
প্রকাশিত: 8:03 AM, October 3, 2020
নিজস্ব প্রতিবেদক:-
সবজির বাজার এখন ব্যাপক চড়া। পরিস্থিতি এখন এরকম যে বয়লার মুরগি আর কোন কোন সবজির দাম প্রায় একই। বন্যার পানি উত্তরাঞ্চলে ফের বেড়ে যাওয়ায় সিলেটের বাজারে সবজির দাম আবারও বাড়ছে দ্রুতগতিতে। বিক্রেতারাও পরামর্শ দিচ্ছেন সবজরি বদলে বয়লার মুরগি খেতে। তাহলে হয়ত সবজির দাম কমতে পারে।
বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে কয়েকটি সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। একশ টাকার ওপরে এখন কেজি বিক্রি হচ্ছে। এদিকে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫ টাকা কমে কিছু সবজির প্রায় সমান দামে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, প্রথম দফায় বন্যার কারণে সবজির দাম অস্বাভাবিক বেড়ে যায়। বন্যার পানি নেমে যাওয়ার পরে বাজারে সবজির দাম কিছুটা কমছিল। এখন আবার বন্যার পানি ও টানা বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কমে আসায় দাম বাড়ছে দ্রুতগতিতে। এদিকে বন্যার পানি বাড়ার কারণে বাজারে ব্রয়লার মুরগির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমছে।
এছাড়া নিত্যপণ্যের বাজারে নতুন করে বোতলজাত সয়াবিন তেলের লিটারে আরেক দফায় ৫ টাকা বাড়াচ্ছে পরিশোধনকারী কোম্পানিগুলো। মিলগেট চালের দাম কমলেও খুচরা বাজারে এখনও কোন প্রভাব পড়েনি। তবে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে।
গতকাল শুক্রবার সিলেট নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ সবজির দাম আরও বেড়েছে। সবচেয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে শিম, গাজর, পাঁকা টমেটো, শসা, বেগুন ও বরবটি। শিমের কেজি ১২০ থেকে ১৪০ টাকা। পাঁকা টমেটো একই দামে বিক্রি হচ্ছে। বেগুন ও বরবটি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি। টমেটো ছাড়া অন্য সবজি একশ টাকার নিচে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫ টাকা কমেছে। এখন ব্রয়লার মুরগির কেজি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে অন্যান্য মুরগি আগের দামেই বিক্রি হচ্ছে। সোনালি মুরগির ২০০ থেকে ২২০ টাকা ও দেশি মুরগি ৩৮০ থেকে ৪০০ টাকা কেজি।
নগরীর বন্দরবাজারের মুরগি বিক্রেতা আবুল মিয়া জানান, এখন এক কেজি সবজির দামে এক কেজি ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে। আগে এই সবজির দাম তিন ভাগের একভাগ ছিল। এখন বন্যার কারণে এই দুই পণ্যের দামে প্রভাব পড়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি ক্রেতাদের সবজির বদলে মুরগি খাওয়ার পরামর্শ দেন।
নগরের বাজারে এখন ৫০ টাকার নিচে কোন সবজি নেই বললেই চলে। গত সপ্তাহে ৪০ থেকে ৫০ টাকা কেজির পটল গতকাল শুক্রবার ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হয়েছে। প্রতিটি লাউ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। হালিতে ১০ টাকা বেড়ে কাঁচাকলা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। একই হারে বেড়ে প্রতিকেজি ঝিঙার কেজি ৬০ থেকে ৭০ টাকা এবং কাঁকরোল ৫০ থেকে ৬০ টাকা হয়েছে। আগাম ফুলকপি ও বাঁধাকপির দামও ১০ টাকা বেড়ে প্রতিটি ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। দাম আরও বেড়ে কাঁচামরিচের কেজি এখন ২০০ থেকে থেকে ২৪০ টাকা।
ক্রেতারা জানান, অন্য বছরে মৌসুমের এই সময়ে সবচেয়ে কম দামে ১৫ থেকে ২০ টাকা কেজি পেপে পাওয়া যেত। এবার বন্যার আগেও ২০ থেকে ২৫ টাকা কেজি ছিল। প্রথম দফায় বন্যার পরে দাম বেড়ে ৫০ টাকায় উঠেছিল। এর পরে দাম কমলেও এখন আবার বেড়ে ৪০ থেকে ৫০ টাকা হচ্ছে কাঁচা পেপে।
তবে সবজির আড়তে নগরীর সোবহানীঘাটে প্রতিকেজি বেগুন ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, পটল ৪০ টাকা, টমেটো ১০০ টাকা ও গাজর ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে বোতলজাত সয়াবিন তেলের লিটারে ৫ টাকা বাড়িয়েছে কোম্পানিগুলো। এই দাম বাড়ানোর বিষয়টি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে জানিয়েছে বাংলাদেশ ভেজিট্যাবল ওয়েল অ্যান্ড বনষ্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন। এতে বর্তমানে কোম্পানিভেদে প্রতি লিটার বোলতজাত সয়াবিন তেল ১১০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন দরে তা ১১৫ টাকা হবে। পাঁচ লিটারের বোতলের দাম ৫৫৫ টাকায় উঠবে। তবে নতুন দরের তেল এখনও বাজারে বিক্রি শুরু করেনি কোম্পানিগুলো। দাম বৃদ্ধির ঘোষণায় বাজারে থাকা বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খূচরা মূল্যে ছাড় দিচ্ছেন না দোকানিরা। এতে আগের সপ্তাহের চেয়ে লিটারে ৫ টাকা বেশি দামে বিক্রি হয়েছে। এর আগে কোম্পানিগুলো এক দফায় লিটারে ৪ টাকা বাড়িয়েছিল। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে দেশের বাজারে বাড়ছে বলে জানিয়েছে কোম্পানিগুলো।
সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা কমে এখন দেশি পেঁয়াজ ৭৫ থেকে ৮৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রসুন ৯০ থেকে ৮০ টাকা ও আদা ২০০ থেকে ২৬০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।
এছাড়া মিলগেটে নির্ধারিত নতুন দরে বিক্রি শুরু হলেও খুচরা বাজারে দাম কমেনি চালের। শুক্রবার রাজধানীর বাজারে মিনিকেট ৫৬ থেকে ৬০ টাকা, আটাশ ৪৮ থেকে ৫০ টাকা, নাজিরশাইল ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে বিক্রি হয়।
8 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের অন্তর্গত জালালাবাদ থানার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মৃত হোসেন মিয়ার পুত্র লালু মিয়াকে জড়িয়ে একটি
1 আসন্ন দিরাই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তৎপরতা বাড়ছে। সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন সুনামগঞ্জ
3 সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে মারামারির ঘটনায় কোনো ধরনের সংশ্লিষ্টতা না পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দলের
8 গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক শক্তি। তাই সাংবাদিকতা কখনোই ব্যক্তি, গোষ্ঠী কিংবা রাজনৈতিক আনুগত্যের হাতিয়ার হতে পারে
8 গুমের শিকার বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী এবং তাঁর গাড়িচালক আনছার আলীর
5 সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল্লাহ আল মামুন। 2 রবিবার (১৯ জুলাই)
2 বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার বিকাশ এবং পারস্পরিক
5 জাতীয় সমাজতান্ত্রিক দল কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, সিলেট বিভাগীয় সমন্বয়ক ও জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন, দেশের