editor

প্রকাশিত: 1:54 PM, October 19, 2020

সিলেটের যেসব স্থানে মঙ্গলবার ব্যাংক বন্ধ থাকবে

সিলেটের যেসব স্থানে মঙ্গলবার ব্যাংক বন্ধ থাকবে

2

উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সাধারণ/উপজেলা নির্বাচন এবং স্থগিত ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) দেশের ৪২টি জেলার ৫৪টি উপজেলায় তফসিলি ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে।

4

এর মধ্যে সিলেট বিভাগের ৪ উপজেলায় বন্ধ থাকবে তফসিলি ব্যাংকের সব শাখা।

1

সিলেট বিভাগের উপজেলাগুলো হচ্ছে- সিলেট জেলার গোলাপগঞ্জ ও ওসমানীনগর, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, হবিগঞ্জ জেলার মাদবপুর এবং সুনামগঞ্জ জেলার জামালপুর।

জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের সাধারণ/উপজেলা নির্বাচন ও স্থগিত ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করায় নির্বাচনের সংশ্লিষ্ট ৪২টি জেলার ৫৪টি উপজেলার নির্বাচনি এলাকায় অবস্থিত সব তফসিলি ব্যাংকগুলোর সব শাখা বন্ধ থাকবে।

এছাড়াও সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা, কর্মচারী এবং সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে মঙ্গলবার ছুটি ঘোষণা করা হলো।

উল্লেখ্য, সিলেট বিভাগের ১টি উপজেলা ও ২১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য পদে নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২০ অক্টোবর)। এর মধ্যে কেবল সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ভোট হবে মঙ্গলবার।

এছাড়া উপ-নির্বাচনে বিভাগের ২১টি ইউনিয়ন পরিষদের শূন্য হওয়া চেয়ারম্যান ও সদস্য পদে ভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচনি ইউনিয়নগুলোর মধ্যে রয়েছে- সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়ন (১ নম্বর ওয়ার্ড সদস্য), বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড সদস্য), বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরিপুর ইউনিয়নের (৭ নম্বর ওয়ার্ড সদস্য), গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের (চেয়ারম্যান), জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের (৩ নম্বর ওয়ার্ড সদস্য), ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের (চেয়ারম্যান), গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের (১ নম্বর ওয়ার্ড সদস্য), দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের (৩ নম্বর ওয়ার্ড সদস্য)।

2

মৌলভীবাজার জেলার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ইউনিয়নের (৬ নম্বর ওয়ার্ড সদস্য), জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের (৪ নম্বর ওয়ার্ড সদস্য), শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়ন (চেয়ারম্যান), মির্জাপুর ইউনিয়ন (চেয়ারম্যান ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য), কুলাউড়া উপজেলার কুলাউড়া ইউনিয়নের (৭ নম্বর ওয়ার্ড সদস্য), বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের (৩ নম্বর ওয়ার্ড সদস্য), দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড সদস্য)।

7

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের (সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ড সদস্য), শাহজাহানপুর ইউনিয়নে (চেয়ারম্যান), বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের (সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ড সদস্য), পুকড়া ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড সদস্য), লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড সদস্য) এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়ন (৬ নম্বর ওয়ার্ড সদস্য)।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

5 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

2 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

8 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

6 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

3 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

5 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

1 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

1
5