editor
প্রকাশিত: 4:12 PM, December 26, 2020
অনলাইন ডেস্ক
সিলেট নগরীর সুবিদবাজারে অগ্নিকাণ্ডে থ্রি-স্টার স’মিল ও গ্রিলের ওয়ার্কশপ ভস্মীভূত হয়েছে। এ সময় অল্পের জন্যে রক্ষা পেয়েছে একটি মেসবাড়িসহ কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স’মিলের মেশিনসহ বিপুল পরিমাণ কাঠ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। থ্রি-স্টার স’মিলের মালিক আবদুল মুকিত রিপন বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে স’মিল বন্ধ করে বাসায় যাই। ভোররাত সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে স’মিলে পৌঁছে দাউ দাউ করে জ্বলতে দেখি।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। স’মিলে প্রচুর কাঠ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তিনি বলেন, স’মিলে আগুন লাগার ধরন থেকে স্পষ্ট বুঝা যায় কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে। আগুন স’মিলের বাইরের অংশ থেকে লাগানো হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অল্পের জন্যে রক্ষা পেয়েছে স’মিল সংলগ্ন একটি মেসবাড়ি ও কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর। তবে পুরোপুরি ভস্মীভূত হয়েছে স’মিল সংলগ্ন একটি ওয়ার্কশপ। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের দাবি ফায়ার সার্ভিসের তৎপরতায় ২০ লাখ টাকার সম্পত্তি ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
S/H-(Ripa-5)
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ