editor
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০
সিলেট বিভাগে দিন দিন করোনায় আক্রান্ত রোগীর সুস্থতা বাড়ছে। প্রতিদিনই শতাধিক রোগী করোনা জয় করে সুস্থ হয়ে ওঠছেন। গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্তের চেয়ে আড়াইগুণ বেশি সংখ্যক রোগী সুস্থ হয়েছেন। আর মারা গেছেন মাত্র একজন। আগের দিন মৃতের সংখ্যা ছিল চার।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মঙ্গলবার রাতে ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেট বিভাগের আরো ৬৩ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এর মধ্যে ২৮ জন সিলেটের, ১৯ জন হবিগঞ্জের ও ১৬ জন মৌলভীবাজারের।
সবমিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১২ হাজার ৮৭ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৯৯ জন। আর বাকিদের মধ্যে সুনামগঞ্জে ২ হাজার ২৫৯ জন, হবিগঞ্জে ১ হাজার ৬৮৯ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৬৪০ জন।
এক সময় সুস্থতার দিক দিয়ে সারাদেশের তুলনায় সিলেট বিভাগ পিছিয়ে থাকলেও এখন সেই চিত্র পাল্টেছে। গেল ২৪ ঘন্টায় যে ১৬৪ জন সুস্থ হয়েছেন তার মধ্যে ৯৪ জন সিলেটের, ১৬ জন সুনামগঞ্জের, ২১ জন হবিগঞ্জের ও ৩৪ জন মৌলভীবাজারের।
সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনা জয় করে সুস্থ হয়ে ওঠেছেন ৯ হাজার ৫১৩ জন। এর মধ্যে সিলেটের ৪ হাজার ৯২৩ জন, সুনামগঞ্জের ১ হাজার ৯৪৪ জন, হবিগঞ্জের ১ হাজার ২৩২ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৪১৪ জন।
নতুন একজনসহ সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা এখন ২০৮। এর মধ্যে শুধু সিলেট জেলায় করোনায় প্রাণহানী হয়েছে ১৫১ জনের। বাকি ৫৭ জনের মধ্যে সুনামগঞ্জের ২২ জন, হবিগঞ্জের ১৪ জন ও মৌলভীবাজারের ২১ জন।
করোনা আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন ১২৯ জন। এর মধ্যে সিলেটে ৮৯ জন, সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ১৫ জন ও মৌলভীবাজারে ১৬ জন।
6 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
6 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
6 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
4 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
8 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
8 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন)
4 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
6 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের