editor
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক ::
সিলেটে চিকিৎসাসেবা দেয়ার ক্ষেত্রে অনেক সময় ডাক্তারদের অবহেলা বা তাড়াহুড়োর খবর প্রকাশিত হয় গণমাধ্যমে। মানুষের সেবায় নিয়োজিত ডাক্তারদের বিরুদ্ধে বার বার এমন গুরুতর অভিযোগ উঠলেও শুধরান না তারা। এবার সিজারের সময় নবজাকতের মাথাই অনেকটা কেটে ফেলেছেন আব্দুস সুবহান নামের গাইনি বিভাগের সার্জারি ডাক্তার। শিশুটি এখন হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে বলে অভিভাবকদের অভিযোগ।
আজ দুপুরে সিলেট নগরীর ফেয়ার হেলথ হাসপাতালে এমন ঘটনা ঘটেছে।
এদিকে, ডাক্তার শুধু শিশুর মাথা কেটেই অপেশাদারিত্বের পরিচয় দেননি- বিষয়টি শিশুর অভিভাবকদের কাছ থেকে লুকানোর চেষ্টা করেছেন অভিযুক্ত ডাক্তার ও ফেয়ার হেলথ হাসপাতালের কর্তব্যরত নার্সরা।
জানা গেছে, সিলেট নগরীর মিরাবাজারের বাসিন্দা প্রবাসী ফারুক আহমদের স্ত্রীর শুকরিয়া বেগমের প্রসব ব্যথা উঠলে ডাক্তারের পরামর্শে নগরীর মিরের ময়দানস্থ ফেয়ার হেলথ হাসপাতালে ভর্তি হন।আজ দুপুরে শুকরিয়ার অপারেশন করেন গাইনি বিভাগের সার্জন ডাক্তার আব্দুস সুবহান। অপারেশনের সময় তিনি নবজাতকের মাথার পেছনদিকে ছুরি দিয়ে বেশ গভীরভাবে কেটে ফেলেন। এতে শিশুর বেশ রক্তপাত হয়।
জন্মের শিশুটিকে অবিরত কান্না করতে দেখে মা দুধ পান করাতে চাইলে শিশুকে দূরে সরিয়ে রাখেন ডাক্তার ও কর্তব্যরত নার্সরা।
তখন একরকম জোর করে শিশুকে মার কাছে নিয়ে আসলে মাথার পেছন দিক রক্তাক্ত দেখে কান্নায় ভেঙে পড়েন শুকরিয়া বেগম।
প্রবাসী ফারুক আহমদের মামাতো ভাই মান্না আহমদ জানান, আমাদের কাছ থেকে প্রথমে বিষয়টি লুকানোর চেষ্টা করেন ডাক্তার ও নার্সরা। পরে আমরা দেখে ফেললে আমাদেরকে তারা সান্তনা দেয়ার চেষ্টা করেন।
তিনি বলেন, শিশুর মাথার পেছন দিকে বেশ গভীরভাবে অনেকটাই কেটে গেছে। আরেকটু কেটে গেলে হয়তো ওর প্রাণটাই হুমকির পড়ে যেতো। মানুষ বাধ্য হয়ে ডাক্তারদের শরাণাপন্না হন, কিন্তু অনেক চিকিৎসক শুধু টাকাকে প্রাধান্য দিয়ে শিশু থেকে নিয়ে বৃদ্ধ- সব বয়েসি মানুষের জীবন নিয়েই ছিনিমিনি খেলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান মান্না আহমদ।
এ বিষয়ে ফেয়ার হেল্থ হাসপাতালে রিসিপশনিস্ট দোলন চৌধুরী বলেন, এটি একটি অনাকাঙ্খিত দুর্ঘটনা। ঘটনার পরপরই হাসপাতালের ব্যবস্থাপকসহ ঊর্ধ্বতনরা শিশুকে দেখে গেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেছেন।
মাথা কাটার বিষয়ে গাইনি বিভাগের সার্জারি ডাক্তার অপারেশনকারী আব্দুস সুবহান বলেন, এটি কোনো ঘটনাই নয়। এরকম মাঝে মাঝেই ঘটে।
শিশুর অভিভাবককে বষয়টি লুকানোর অভিযোগের বিষয়ে তিনি বলেন, এই অভিযোগ সত্য নয়। সামান্যই কেটেছে এবং শিশুটির অবস্থা ভালো। তারপরেও আমরা আলাদা শিশু বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করাচ্ছি।
S/H-(Sultana-3)
4 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
1 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
8 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
8 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
1 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
4 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
4 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার