নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগে শেষ ২৪ ঘণ্টায় আরও ৮ জনের করোনায় শনাক্ত হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১৭ জন। তবে এ সময়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
আজ সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদন থেকে জানা যায়, শেষ ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে আক্রান্ত হওয়া ৮ জনের মধ্যে ৭ জনই সিলেট জেলার বাসিন্দা। আর একজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলে জানে গেছে। এদিকে সুস্থ হয়ে উঠা ১৭ জনই সিলেট জেলার বাসিন্দা বলেও জানানো হয়েছে এ প্রতিবেদনে।
এ নিয়ে সিলেট বিভাগে করোনা মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ৫৪৫ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ১৮৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫১৬ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৬২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
