editor
প্রকাশিত: 5:02 PM, June 29, 2021

প্রতীকি ছবি
অনলাইন ডেস্ক :: সিলেটে এক কিশোরীর গোসলের ভিডিও দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে প্রাক্তন প্রেমিকের ব্ল্যাকমেইল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় এ ঘটনা ঘটেছে।
প্রাক্তন প্রেমিক ওই কিশোরীর (১৬) পরিবারকে টাকা অথবা কিশোরীকে তার কাছে বিয়ে দেয়ার চাপ দিচ্ছেন। এমন না করলে কিশোরীর পরিবারকে দেয়া হচ্ছে হামলা ও ক্ষতিসাধনের হুমকি।
এ ঘটনায় কিশোরীর পরিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগালাবাজার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
অভিযুক্ত যুবকের নাম তোফায়েল আহমদ (২৪)। তিনি দক্ষিণ সুরমার (সিলেট সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ডের) শিবলু মিয়ার কলোনিতে ভাড়াটে থাকেন। তার রয়েছে ডিমের ব্যবসা।
জানা গেছে, তোফায়েল ও ওই কিশোরীর মধ্যে দেড় বছরে সম্পর্ক ছিলো। এক বছর আগে সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে। কিশোরীর অভিযোগ- তোফায়েলের অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিলো এবং তিনি মদপান করতেন। তাই কিশোরী তার সঙ্গে সম্পর্ক রাখেননি।
তবে সেই বিচ্ছেদ মেনে নিতে পারেননি তোফায়েল। কিশোরীর মা বলেন, ‘তোফায়েল কৌশলে বাথরুমে মোবাইল ফোন রেখে আমার মেয়ের গোসলের ভিডিও ধারণ করে এখন ব্ল্যাকমেইলের চেষ্টা করছেন। তার কাছে আমার মেয়েকে বিয়ে অথবা ২ লাখ টাকা না দিলে আমাদের ক্ষতিসাধন করবে বলে হুমকি দিচ্ছে।’
কিশোরীর মা আরও বলেন, ‘তোফায়েলের অত্যাচারে আমার মেয়ে একদম ভেঙে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে। ইতোমধ্যে সে দুই দিন আত্মহত্যা করার চেষ্টা করেছে। এছাড়াও ওই ছেলের জন্য আমার মেয়ের দুটি বিয়ে ভেঙে গেছে।’
এদিকে, গোসলের ভিডিও মুঠোফোনে থাকার বিষয়টি স্বীকার করেছেন তোফায়েল। তিনি বলেন, সম্পর্ক থাকাকালে সে (কিশোরী) নিজেই ওই ভিডিও তার মোবাইলে ধারণ করে আমাকে পাঠিয়েছে।
তবে ব্ল্যাকমেইল ও হুমকি-ধমকির বিষয়ে তোফায়েল বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমি শুধু দাবি করেছি- আমার কাছে যাতে তাকে (ওই কিশোরীকে) বিয়ে দেয়া হয়।
এসএমপি’র মোগালাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম বলেন, এমন কোনো অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। আসলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএসএস / ২৯ জুন ২০২১ / আল-আমিন
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ