admin
প্রকাশিত: 7:20 PM, January 5, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে পৌঁছেছে লন্ডনের ফ্লাইট। এতে একজন শিশুসহ ৪২ লন্ডনি দেশে ফিরেছেন। তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টা ৩২ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি পৌঁছে। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে আসা বিমানের বিজি-২০২ ফ্লাইটে ৪৭ যাত্রী ছিলেন। বাকি পাঁচজন ঢাকায় নামবেন। পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের দায়িত্বশীলরা প্রবাসী যাত্রীদের কোয়ারেন্টিনের সময় উপস্থিত ছিলেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থাপক হাফিজ আহমদ এ তথ্য দিয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, বিমান অবতরণের পর পরই সিলেটের ৪২ যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কোয়ারেন্টিন করা হয়েছে নগরীর হোটেল হলি গেটে। ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পর করোনা পরীক্ষা শেষে তারা নিজ নিজ বাড়িতে যাবেন। এদিকে করোনা প্রতিরোধে এমন কড়াকড়ির পর যুক্তরাজ্য প্রবাসীদের অনেকেই দেশে ফিরতে চাচ্ছেন না। ইতিমধ্যে ১৫২ যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তাদের বুকিং বাতিল করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শামিমা লাবিবা অর্ণব বলেন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার নির্দেশনার পর এটিই প্রথম ফ্লাইট সিলেটে এসেছে। যাত্রীরা যাতে হোটেলের বাইরে না যেতে পারেন এবং হোটেলে যাতে তাদের স্বজনরা প্রবেশ না করেন তা তদারকি করতে হোটেলগুলোর সামনে সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা থাকবে।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর ২৩৭ যাত্রী নিয়ে সিলেট ওসমানী বিমানবন্দরে আসে বিমানের ফ্লাইট। এর আগে ২৮ ডিসেম্বর ২০২ জন ও গত ২৪ ডিসেম্বর ২০২ যাত্রী যুক্তরাজ্য থেকে সিলেটে ফেরেন। এই তিন দিনে যথাক্রমে ১৬৫, ১৪৪ ও ২০২ জন ছিলেন সিলেটের যাত্রী। সব মিলিয়ে গত ডিসেম্বরে লন্ডন থেকে আটটি ফ্লাইটে ১ হাজার ২২৬ যাত্রী সিলেট এসেছেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ